ভূমি দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, ভাঙার পরামর্শ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ভুমি দফতরের কাজ নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ ফেলে না রেখে কর্মীদের দ্রুত কাজ সেরে ফেলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভূমি দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। 

আরও পড়ুনঃ বাড়ছে ওমিক্রনের সংখ্যা, স্কুল-কলেজ নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

তিন দিনের গঙ্গাসাগর সফরে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ ২৪ পরগণার প্রশাসনিক সভা চলাকালীন ভুমি দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বৈঠকে ভূমি দফতরের কাজ নিয়ে প্রশ্ন তোলেন বারুইপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান শক্তিপদ মণ্ডল। তাঁর অভিযোগ, এলাকায় ভুমি দফতর ঠিক করে কাজ করছে না। যার ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে।

চেয়ারম্যানের কথা শুনে প্রবল ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভুমি দফতর একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এটা ভাঙতে হবে। এটা ভাঙবে আমাদের অফিসাররা। ভূমি দফতরের কাজ অতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

এই অভিযোগ নতুন কিছু নয়। এর আগে হাওড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, হাওড়া জেলার জমি নিয়ে সমস্যা হচ্ছে। জেলা ভুমি দফতরের কর্তারা কাজ করতে দেরি করছেন। কার নির্দেশে কাজ বন্ধ? কারা এত বড় বড় নেতা দেখি”। ঠিক তারপরেই মুখ্যমন্ত্রীর এই অভিযোগ যে তাঁর প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

সেখানেই রাজ্যের শিক্ষা সচিবকে প্রশ্ন করেন, ‘স্কুল কলেজ খোলা রাখার মতো পরিস্থিতি রয়েছে কী? তাহলে তোমরা দেখে নাও। জানালেন, যদিও কোভিড বাড়ে তাহলে ফের কিছু দিনের জন্য স্কুল কলেজ বন্ধ করে দিতে হবে।

ভূমি দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, ক্ষোভ মমতার

ভূমি দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, ক্ষোভ মমতার 
ভূমি দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, ক্ষোভ মমতার

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রয়োজনে ৫০% ওয়ার্ক লোককে ফ্রম হোম করাতে হবে। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন ঘোষণা করা হোক। করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত