Mamata Banerjee and Jagdeep Dhankar: রাজভবনে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সাক্ষাত ঘিরে একাধিক আলোচনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে এবার রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন জগদীপ ধনকড়ের সঙ্গে। বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন রাজ্যপাল। তারপর মুখোমুখি সাক্ষাত।

আরও পড়ুনঃ রামপুরহাট কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার চার, তদন্তে সিবিআইয়ের অগ্রগতি

সূত্রের খবর, এদিন দুই জনের মধ্যে দীর্ঘ সময়ের বৈঠক হয়েছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেটা এখনও স্পষ্ট হয়নি। যদিও রাজনৈতিক মহলের ধারণা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।

In a sign of thaw, Mamata Banerjee meets governor Jagdeep Dhankar

উল্লেখ্য, ২৯ মার্চ বগটুই ঘটনার পর মুখ্যমন্ত্রীকে চিঠি দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপরেই দুই পক্ষের মধ্যে সাক্ষাত হয়। সূত্রের খবর, সম্প্রতি অর্থবিলে রাজ্যপাল সায় দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজভবনে মুখ্যমন্ত্রী, কী নিয়ে আলোচনা? 

রাজভবনে মুখ্যমন্ত্রী, কী নিয়ে আলোচনা? 
রাজভবনে মুখ্যমন্ত্রী, কী নিয়ে আলোচনা? 

এর আগে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা রাজভবনে বৈঠক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিভিন্ন বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছিল। বৈঠক চলাকালীন দার্জিলিং থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর রাজভবনে গেলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর