রামপুরহাট কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার চার, তদন্তে সিবিআইয়ের অগ্রগতি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাট কাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারী। রামপুরহাট কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার চার। ধৃতদের মধ্যে দুই জনের নাম সাবু শেখ এবং বাপ্পা শেখ। তাঁদের নাম এফআইআরে রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ Rampurhat Incident: ভাদু শেখ হত্যার তদন্ত করুক পুলিশ, রামপুরহাট নিয়ে হাইকোর্টে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট পেশ

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিটের হাত থেকে তদন্তভার নিজেদের হাতে নেয় সিবিআই। সেবার পুলিশি হেফাজতে থাকা ১৯ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ২১ তারিখের রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানার জন্যই এই প্রথমবার চার জনকে মুম্বই থেকে গ্রেফতার করল সিবিআই।

Rampurhat Arson Live: রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ  হাইকোর্টের, গ্রেফতার মোট ২৩ / live updates about the rampurhat incident  where ten people have died including two children and ...

সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিল সিবিআই। তাঁদের ফোন ট্র্যাক করা হচ্ছিল। মুম্বইয়ের একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ের একটি বিশেষ আদালতে আজই তাঁদের তোলা হচ্ছে। সিবিআই হেফাজতে নিয়ে রামপুরহাটে নিয়ে আসতে চায়।সিবিআই সূত্রে খবর, বগটুই গ্রামের ২১ মার্চ ঘটনার পরেই ট্রেন ধরে বেরিয়ে যায় অভিযুক্তরা। এরপর থেকেই মুম্বইয়ে গা ঢাকা দিয়েছিল তাঁরা।

রামপুরহাট কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার চার, তালিকা আরও বড় 

রামপুরহাট কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার চার, তালিকা আরও বড় 
রামপুরহাট কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার চার, তালিকা আরও বড় 

বৃহস্পতিবার রামপুরহাটের বগটুইয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট জমা দিল সিবিআই। সেখানে বলা হয়েছে, তদন্তের দায়িত্বভার নিতে সিবিআইয়ের অনেকটা দেরি হয়ে গেছে। ভাদু শেখ হত্যার তদন্ত করুক পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর