আজ থেকে লন্ডনে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর, বৃহস্পতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ মমতার

ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ থেকে শুরু করে বাণিজ্য সম্মেলন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ—নানা কর্মসূচিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ থেকে লন্ডনে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। রবিবার সকালে নয়, বরং হিথরো বিমানবন্দরের সমস্যার কারণে শনিবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। প্রথমে কলকাতা থেকে দুবাই, তারপর সেখান থেকে লন্ডনের বিমান ধরেন তিনি। রবিবার তিনি লন্ডনে পৌঁছান।

এই সফরের উদ্দেশ্য মূলত রাজ্যে বাণিজ্য টানার কৌশলগত প্রচেষ্টা। তাই তাঁর সঙ্গে লন্ডনে পৌঁছেছেন কয়েকজন বিশিষ্ট শিল্পপতিও। সোমবার মুখ্যমন্ত্রী অংশ নেবেন লন্ডনে ভারতীয় হাই কমিশনের একটি বিশেষ অনুষ্ঠানে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় এবং বাংলার সংস্কৃতি ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

আজ থেকে লন্ডনে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর, বৃহস্পতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ মমতার
আজ থেকে লন্ডনে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর, বৃহস্পতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ মমতার

মঙ্গলবার: মঙ্গলবার রয়েছে বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। বাংলার সম্ভাবনা তুলে ধরতে মুখ্যমন্ত্রী নিজেই বিভিন্ন দেশের শিল্পপতিদের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন। এই সম্মেলনে অংশগ্রহণ করা ব্রিটিশ ও ইউরোপীয় ব্যবসায়ীদের বাংলায় লগ্নি করতে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

বুধবার: বুধবার রয়েছে সরকারি স্তরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। মুখ্যমন্ত্রী এবং তাঁর প্রতিনিধিরা ব্রিটেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে রাজ্য-ব্রিটেন যৌথ উদ্যোগে ব্যবসা ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন

বৃহস্পতিবার- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণঃ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে বৃহস্পতিবার, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। এই ভাষণে তিনি বাংলার সংস্কৃতি, অর্থনীতি, ও উন্নয়ন মডেল নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।

কেন গুরুত্বপূর্ণ এই সফর? এই সফর বাংলার আন্তর্জাতিক অবস্থান জোরদার করার অন্যতম প্রয়াস। মুখ্যমন্ত্রী চাচ্ছেন, বিদেশি বিনিয়োগ ও যৌথ উদ্যোগের মাধ্যমে রাজ্যে নতুন কর্মসংস্থান ও প্রযুক্তির আগমন ঘটাতে। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক স্বীকৃতিও তাঁর এই সফরের বড় উদ্দেশ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত