চক্রান্তের ফলে আক্রান্ত মুখ্যমন্ত্রী, কলকাতায় ফিরছেন গুরুতর আহত মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চক্রান্তের ফলে আক্রান্ত মুখ্যমন্ত্রী, কলকাতায় ফিরছেন গুরুতর আহত মমতা। চক্রান্তের ফলে আক্রান্ত মুখ্যমন্ত্রী। প্রার্থী হওয়ার গতকাল পর প্রথমবার নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জনসংযোগ বাড়ানোর জন্য কাল থেকেই অক্লান্ত ভাবে করে যাচ্ছেন একের পর এক কর্মসূচী।

আরও পড়ুনঃ ফুল দিয়ে যায় চেনা! ঘাসফুলে মা-প্রেমিকা, পদ্মফুলে বনি।

নন্দীগ্রামের মানুষের সমর্থনে আর উচ্ছাসে আজই হলদিয়ায় গিয়ে জমা দিয়ে এসেছেন মনোনয়ন পত্র। আজ নন্দীগ্রামে থেকে আগামী কাল ফেরার কথা ছিল কলকাতায়। কিন্তু ইতিমধ্যেই তাল কাটল। নন্দীগ্রামের বিরুলিয়ার মন্দির থেকে বেরোনোর সময় হঠাতই ৪-৫ জন ধাক্কা দেয় মুখ্যমন্ত্রীকে।

গাড়ির দরজায় ধাক্কা খেয়ে চোট পান পায়ে। বুকেও ব্যথা। নন্দীগ্রাম থেকে ফিরছেন আহত মমতা। ঘটনায় স্থানীয় কোনো পুলিশের সাহায্য পাননি মুখ্যমন্ত্রী, সঙ্গে তিনি অভিযোগ জানিয়েছেন চক্রান্ত করেই মারা হয়েছে এই ধাক্কা। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

চক্রান্তের ফলে আক্রান্ত মুখ্যমন্ত্রী, কলকাতায় ফিরছেন গুরুতর আহত মমতা। সঙ্গে সঙ্গেই অসুস্থ মমতাকে নিয়ে কলকাতার উদ্যেশ্যে পাড়ি দিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁর বাম পা মারাত্মক ফুলে গিয়েছে। বুকেও রয়েছে ব্যাথা। জ্বরও চলে এসেছে তাঁর। তাঁকে কোলে করে গাড়িতে তোলে নিরাপত্তারক্ষীরা। মাঝরাস্তায় অসুস্থ বোধ করায় গাড়ি থামিয়ে চোখে মুখে জলের ঝাপটা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আপাতত দ্রুত আনা হচ্ছে কলকাতায় চিকিৎসার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত