নজরবন্দি ব্যুরোঃ ফুল দিয়ে যায় চেনা! বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপুর্ন বিষয় হল এই ফুল। শাসক দলের প্রতীক ঘাসফুল তো বিরোধী দলের প্রতীক পদ্মফুল। আর আজকে ঘাস ফুলে মা- প্রেমিকা থাকা সত্বেও অভিনেতা বনি যোগ দিলেন পদ্মবনে। মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানী একই দিনে যোগ দিয়েছেন তৃণমূলে। কৌশানী এখন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের প্রার্থী। আজই রওনা দিয়েছেন নিজের কেন্দ্রের দিকে। আর তার মধ্যেই বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত।
আরও পড়ুনঃ পাঁশকুড়া থেকে পানিহাটি ভায়া দমদম, একের পর এক ভাঙনের মুখে শাসক শিবির।


কয়েকদিন আগে থেকেই বনির বিজেপি যোগ নিয়ে জল্পনা চলছিলো। আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজীব বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। আর তাঁর এই বিজেপি যোগের পিছনেও যুক্তি একই, মানুষের জন্য কাজ করতে চান তিনি। আরো বলেছেন “গুরুজনের নির্দেশ মেনে চলবো।”
ফুল দিয়ে যায় চেনা! পদ্ম ফুলে নাম লিখিয়ে ই বনি জয় শ্রী রাম ধ্বনিও দেন। অপরদিকে নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন জয় শ্রী রাম ধ্বনি বাংলা সংস্কৃতির বিপক্ষে বলে তৃণমূলের হয়ে আওয়াজ তুলেছিলেন মা পিয়া সেনগুপ্ত। যদিও বনির এই বিজেপি যোগ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বনির পরিবার বা কৌশানী কারো তরফ থেকেই।







