ভোটপ্রচারে অসম গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভায় অসমে তৃণমূল কংগ্রেস চারজন প্রার্থী দিয়েছে। তাঁদের হয়ে প্রচারেই উত্তর-পূর্বে এসেছেন দলের সুপ্রিমো। এদিন মমতা বলেন, ‘আজ শুধু ট্রেলার দেখিয়ে গেলা। আগামীতে ফাইনাল খেলতে আসব আবার।’
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার, দ্রুত গতিতে এসে কনভয়ে ধাক্কা, মাথায় গুরুতর চোট


নিজের বক্তৃতায় মমতা বললেন, “আমরা কখনও বাঙালি খেদাও বা অন্যভাষী খেদাও আন্দোলন করি না। আমাদের কাছে সবাই সমান। এটা শুধু ট্রায়াল, পিকচার আভি বাকি হ্যায়! অসমে আমি ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলতে আবার আসব। দেখা হবে।”

বাংলার বিভিন্ন স্কিমের কথা উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমাদের অনেক স্কিম আছে। তফসিলি বন্ধু স্কিম আছে। ভাতা পায় তাঁরা। আমি প্রায় ১ কোটি কাস্ট সার্টিফিকেট দিয়েছি তফসিলিদের। আদিবাসীদের জন্য জয় জোহার স্কিম আছে। সংখ্যালঘুদের থেকে শুরু করে মোয়াজ্জেম-ইমাম, বিভুন্ন লোক পেশার শিল্পী, পুরোহিতদেরও আলাদা আলাদা স্কিম আছে। পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করা হয়েছে। আমরা স্কুলে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দিই।”



ফাইনাল খেলতে আবার আসব, অসমে ট্রেলার দেখিয়ে মমতার মুখে ‘জয় অসম জয় বাংলা’
মমতা আরও বলেন, “শিলচরে কিছুই হয়নি। দু’একটা ছোট ছোট দোকান আর বিজেপির কারখানা ছাড়া কিছুই নেই। আমি যখন আসছিলাম আমায় দেখে পার্টির স্লোগান দিচ্ছিল। তোরা আমার ভূত দেখিস! দিয়ে যা, যার যা ইচ্ছা স্লোগান দিয়ে যা। আমার ফোস্কা পড়বে না। আমি মা-মাটি-মানুষকে বিশ্বাস করি। ঘা যেদিন মা-মাটি-মানুষ দেবে সেদিন বুঝবে কত ধানে কত চাল!”








