Virat Kohli-Mamata Banerjee: জন্মদিনে কলকাতায় কিং কোহলি, বিরাটকে শুভেচ্ছা বার্তা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ অর্থাৎ ৫ নভেম্বর ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন। আর এদিনই কলকাতায় ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের ম্যাচ। সেই সুবাদে বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছে গিয়েছেন বিরাট। ৩৫ তম জন্মদিনটি তিলোত্তমায় পার করবেন তিনি। দুপুরে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার আগে কিং কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি কলকাতা পুলিশের

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের লেজেন্ডারি ব্যাটসম্যান বিরাট তাঁর জন্মদিনে এক ঐতিহাসিক ম্যাচ খেলতে কলকাতায় রয়েছেন তা জেনে আনন্দিত। শুভ জন্মদিন বিরাট। তাঁর এবং তাঁর পরিবারের খুশি ও সাফল্য কামনা করছি।’ নিজের জন্মদিনে বিরাট কোহলি কলকাতায় রয়েছেন, যে কারণে উচ্ছ্বাস যেন দ্বিগুণ হয়েছে ক্রীড়াপ্রেমীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। বিরাট কোহলির জন্মদিন উপলক্ষ্যে গোটা শহরে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। বিরাটের ছবির পাশে লেখা, জন্মদিনে হৃদয় থেকে শুভেচ্ছা।

জন্মদিনে কলকাতায় কিং কোহলি, বিরাটকে শুভেচ্ছা বার্তা মমতার

৫ নভেম্বর ক্রিকেটের নন্দনকাননে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। বিরাটের জন্মদিনে এলাহি আয়োজন করতে চেয়েছিল সিএবি। কিন্তু অনুমতি না মেলায় বড় কিছু করা যাচ্ছে না। তবে কিং কোহলির জন্য থাকছে বিশেষ স্মারক ও স্পেশাল কেক। ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে কেক ও স্মারক ব্যাট ভারতের প্রাক্ত ক্যাপ্টেনের হাতে তুলে দেবেন সিএবি কর্তারা।

জন্মদিনে কলকাতায় কিং কোহলি, বিরাটকে শুভেচ্ছা বার্তা মমতার উল্লেখ্য, বিরাটের জন্মদিনে অনেক কিছুই পরিকল্পনা ছিল সিএবি-র। দর্শকদের জন্য স্পেশাল মুখোশ থাকবে। স্পেশাল আতসবাজির রোশনাই করা হবে। মাঠের মধ্যে কেক কাটার পরিকল্পনা থাকলেও অনুমতি পাওয়া যায়নি। এদিকে বিরাটের অনুরাগীরা শনিবার থেকেই বিরাটের জন্মদিন পালন করা শুরু করেছে।

জন্মদিনে কলকাতায় কিং কোহলি, বিরাটকে শুভেচ্ছা বার্তা মমতার

জন্মদিনে কলকাতায় কিং কোহলি, বিরাটকে শুভেচ্ছা বার্তা মমতার
জন্মদিনে কলকাতায় কিং কোহলি, বিরাটকে শুভেচ্ছা বার্তা মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত