নজরবন্দি ব্যুরোঃ এখনও শেষ হয়নি আমের মৌসুম। বাজারে গেলে এখনও দেখা মেলে পাকা আমের। তাই এই সময় নষ্ট না করে বানিয়ে নিন পাকা আমের কেক। এটি খেলে বা খাওয়ালে মন ভরে যেতে বাধ্য। এই নরম তুলতুলে কেক যাকেই দেবেন সেই মুগ্ধ হয়ে যাবে। তবে চলুন আর দেরি না করে বানিয়ে নিন কেক।
আরও পড়ুনঃ “জীবনে দুটো জিনিস আমার নেই, সেক্স আর লজ্জা” : কাজল


উপকরন
ময়দা- এক কাপ
আম– দুটি
কন্ডেন্স মিল্ক- হাফ কাপ
চিনি- হাফ কাপ
দুধ- হাফ কাপ
মাখন- একটি
কাজুবাদাম- ১০ থেকে ১২ টা
কিশমিশ- ১০ টি
বেকিং পাউডার- দু চামচ
বেকিং সোডা- এক চামচ

প্রণালী
প্রথমে ময়দা নিয়ে নিন। এরপর সেই ময়দার সঙ্গে বেকিং সোডা এবং বেকিং পাউডার ভালকরে মিশিয়ে নিন। এরপর মেশানোর পর সেটি আলাদা করে রাখুন। এরপর ওই ময়দার মধ্যে মাখন এবং আমের পাল্প এবং কন্ডেন্স মিল্ক মেশান। এই সমস্ত মিশ্রণটি একসঙ্গে ভালকরে মিশিয়ে নিন। মেশানোর পর চিনির গুড়ো ভালকরে মিশিয়ে নিন। এরপর বিটারের সাহায্যে একসঙ্গে সব ভালকরে মিশিয়ে নিন। এরপর ওভেনটি ১৮০ ডিগ্রীতে প্রি হিট করে নিন। এরপর কেকের পাত্র নিয়ে নিন।
শেষ মুহূর্তেই করুন বাজিমাত, বানান আম কেক



এরপর কেকের পাত্রের মধ্যে অল্প পরিমানে ঘি এবং মাখন মিশিয়ে নিন। তারপর অল্প করে করে ময়দা এবং বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর আগে থেকে বানিয়ে রাখা আমের মিশ্রণটি ঢেলে দিন। এবং ওপর দিয়ে সেই অল্প পরিমানে দুধ, কিশমিশ এবং কাজুবাদাম নিয়ে নিন। এরপর ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২৫ মিনিট সেট ওভেনে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে আমের কেক।







