নজরবন্দি ব্যুরোঃ এক সাক্ষাৎকারে কাজলের বলা কথা নিয়ে শোরগোল পড়ে গেল নেটপাড়ায়। বলিউডের এই নামজাদা অভিনেত্রীকে এবার দেখা যাবে ওয়েব সিরিজে। চলতি মাসের ২৯ তারিখেই মুক্তি পাবে এই সিরিজ নেটফ্লিক্সে। Lust Stories 2 এই নামটা নিয়েই এই মুহূর্তে চর্চা বাড়ছে। কারন লাস্ট এর বাংলায় তর্জমা করলে মানে দাড়ায় কামলালসা বা যৌনখিদে।
আরও পড়ুনঃ রশ্মিকার ম্যানেজারের বিরুদ্ধে উঠেছিল চুরির অভিযোগ, সেই প্রসঙ্গে মুখ খুলেন অভিনেত্রী


সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজলকে এই নিয়েই প্রশ্ন করা হয়। যার উত্তরে কাজলকে বলতে শোনা যায় “জীবনে দুটো জিনিস আমার নেই আর সেটা হল সেক্স আর লজ্জা। কেউ যদি বলে, “এই একটু লজ্জা পেয়ে দেখাও তো’, আমি তাঁকে পাল্টা জিজ্ঞাসা করি, “কীভাবে পাব বলে দাও নাহলে আমি পারব না”। ওরা আমায় দেখিয়ে দেয় যে কিভাবে লজ্জা পেতে হবে, আর তখনই চোখ টোখ নিচু করে আমি লজ্জা পাই তার আগে পারিনা। কারন আমার মধ্যে ওই অনুভূতিটাই নেই, কিন্তু যদি আমায় বলে দেওয়া হয় আমি সেটা ঠিক করে নিতে পারব।”
এই কথার পরিপেক্ষিতে আরও একটি উদাহরন দেয় তিনি। উদাহরন দিতে গিয়ে তিনি টেনে আনেন ১৯৯৪ সালের কথা। সেই সময় সইফ আলি খানের সঙ্গে ‘হোটো পে ব্যস তেরা নাম হ্যায়’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন। সেই ছবিতে বেশ কয়েকটি রোম্যান্টিক সীন ছিল। সেই সময় অভিনেতা সইফের সঙ্গে সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেশ নাজেহাল হতে হয়েছিল তাকে।
“জীবনে দুটো জিনিস আমার নেই, সেক্স আর লজ্জা” জানালেন অভিনেত্রী
সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি রীতিমত তারা দুজন হেসে গড়াগড়ি খেয়েছিল। যার কারনে কোরিওগ্রাফারের কাছে অনেক পরিমানে বকা খেয়েছিলেন তারা। শুধু তাই না তিনি ইন্টারভিউতে লাস্ট এর তর্জমা নিয়েও মুখ খুললেন তিনি তিনি বললেন লাস্টের মানে যৌনতা নয়। কোন কিছুর প্রতি মারাত্মক টানকেও লাস্ট বলা যেতে পারে। সেটা কোন প্রিয় মানুষও হতে পারে কিংবা খাবারও হতে পারে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



