নজরবন্দি ব্যুরোঃ রশ্মিকার এই মুহূর্তে ছবির বাজারে চাহিদা বেশ তুঙ্গে। অভিনেত্রী কেরিয়ারের পথচলা শুরু হয় দক্ষিনি ছবির মধ্য দিয়ে কিন্তু ধীরে ধীরে বলিউডেও তার প্রভাব বিস্তার হয়। এই মুহূর্তে তিনি এখন জাতির ক্রাশ। তিনি এখন সর্বত্র চর্চিত। সম্প্রতি রশ্মিকার ম্যানেজারের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠেছিল।
আরও পড়ুনঃ বক্স অফিসে বাবা বনাম মেয়ে, সইফের ব্যর্থতায় ভাগ্য খুলল সারার!
সেই সময় জানা গিয়েছিল রশ্মিকার সঙ্গে নাকি তার ম্যানেজার প্রতারণা করেছেন। এরপরেই নাকি তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে তিনি নাকি পুলিশ কমপ্লেন করেননি। শুধুমাত্র ম্যানেজারকে কাজ থেকে বরখাস্ত করেই খান্ত হয়েছিলেন। এই প্রসঙ্গে তখন রশ্মিকা বা তার ম্যানেজার কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। তবে এবার অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

তিনি সম্প্রতি এই খবরকে গুজব বলে আখ্যা দেন। এতদিন তিনি এই বিষয়ে মুখ খোলেননি কারন এরকম কোন ঘটনাই ঘটেনি। তবে এই রটনার এত পরিমান বৃদ্ধি দেখে তিনি মুখ খুলতে বাধ্য হলেন। সম্প্রতি রশ্মিকার তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়।
রশ্মিকার ম্যানেজারের বিরুদ্ধে উঠেছিল চুরির অভিযোগ, সবটাই কি গুজব!

সেই বিবৃতিতে উল্লেখ করা ছিল “রশ্মিকা এবং তাঁর ম্যানেজার সম্প্রতি একটি নেতিবাচক কারণে যৌথভাবে বন্ধুত্ব বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বিচ্ছেদের সঙ্গে কোনও প্রতারণা ঘটনা যুক্ত নেই। রশ্মিকা এবং তাঁর ম্যানেজার কারুর মধ্যেই কোনও শত্রুতা নেই শুধুমাত্র আছে কিছু ভুল বোঝাবুঝি। এগুলি মানুষেরা গুজব ছড়িয়েছে। তাঁরা দুজনাই পুঙ্খানুপুঙ্খ পেশাদার৷ আশা করা যাচ্ছে আর যেন কোনরকম গুজব না ছড়ান হয়”



