রবিবারের স্পেশাল মেনু, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের এই রেসিপি…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার ছুটির দিন। সারা সপ্তাহের খাটনির পর মানুষ এইদিন বাড়িতে আরাম করে। তবে শুধু আরামই নয়, তার পাশাপাশি প্রতি রবিবারই মানুষের নিত্যনতুন খাওয়ার খাওয়ার আলাদা রকমেরই প্ল্যান থাকে। তবে কি রান্না হবে সেটা নিয়ে বেশ অনেকেই চিন্তায় পড়ে যায়…

আরও পড়ুন:অধরা ছাত্রমৃত্যুর রহস্য, প্রায় একমাস পর খুলল কসবাকাণ্ডের জেরে বন্ধ স্কুল

তবে চিন্তার কারণ নেই। রবিবার মানেই বাড়িতে মুরগি নাহলে মটন হতেই হয়। কিন্তু এবারের স্পেশাল মেনুতে কোনও মাংস নয় বরং মাছ রাখুন। কাতলা মাছের এই রেসিপি অতি সুস্বাদু ও পুষ্টিকরও বটে। দেরি না করে আজই বানিয়ে নিন অসাধারণ এই মাছের রেসিপি।

রবিবারের স্পেশাল মেনু, আজই বানিয়ে নিন অসাধারণ এই মাছের রেসিপি

উপকরণ: কাতলা মাছের টুকরো
পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ
টমেটো বাটা ৩ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ৪ টেবিল-চামচ
সরষের তেল ১ কাপ
নুন, মিষ্টি স্বাদ মত
হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
লঙ্কাগুঁড়ো স্বাদমতো
জিরে বাটা ২ টেবিল চামচ
আমচুর পাউডার ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি এক মুঠো
লঙ্কাবাটা স্বাদমতো
তেজপাতা
গোটা জিরে
শুকনো লঙ্কা
এলাচ
লবঙ্গ
দারচিনি
কাঁচা লঙ্কা বাটা স্বাদমতো

রবিবারের স্পেশাল মেনু, আজই বানিয়ে নিন অসাধারণ এই মাছের রেসিপি

পদ্ধতি: ১, প্রথমে একটি পাত্রের মধ্যে সরষের তেল গরম করে মাছগুলি হালকা ভেজে তুলে রাখতে হবে। তারপর করাইতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা , লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা , টমেটো বাটা, রসুন বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা, জিরে বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।

রবিবারের স্পেশাল মেনু, আজই বানিয়ে নিন অসাধারণ এই মাছের রেসিপি

২, এরপর কষানো হয়ে গেলে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। জল যদি না দেওয়া যায় , সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেশ খানিকক্ষণ কষানোর পরে যখন পাশ দিয়ে তেল ছেড়ে যাবে , তখন বুঝতে পারবেন আপনার রান্নাটি প্রায় হয়ে এসেছে।

রবিবারের স্পেশাল মেনু, আজই বানিয়ে নিন অসাধারণ এই মাছের রেসিপি

রবিবারের স্পেশাল মেনু, আজই বানিয়ে নিন অসাধারণ এই মাছের রেসিপি

৩, আবারো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উপরে সামান্য গরম মশলার গুঁড়া এবং ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ‘কাতলা মাছের ভুনা’ রেসিপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত