নজরবন্দি ব্যুরোঃ ২২ মার্চ ইমফলে শুরু হচ্ছে ত্রিদেশীয় প্রতিযোগিতা। সেই ত্রিদেশীয় প্রতিযোগিতার জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। খুবই আশ্চর্যের বিষয় সেই দলে এটিকে মোহনবাগানের মাত্র দু’জন ফুটবলার সুযোগ পেয়েছেন।
আরও পড়ুনঃ শ্রেয়স আইয়ারে জায়গায় কে হবেন নাইটদের অধিনায়ক? জল্পনা তুঙ্গে



ভাল খেলেও জাতীয় দলে ব্রাত্য সবুজ-মেরুন ফুটবলাররা। এরমধ্যে খুবই আশ্চর্যের ব্যাপার হল এবারের আইএসএলে সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া বিশাল কায়েত ও মোহনবাগানের হয়ে এবারের আইএসএলে ভালো ফুটবল খেলা অধিনায়ক প্রীতম কোটালের নির্বাচিত না হওয়া।



২৩ ফুটবলারের মধ্যে এটিকে মোহনবাগানের গ্লেন মার্টিন্স ও মনবীর সিংহ রয়েছেন।অথচ আইএসএলের অপর ফাইনালিস্ট বেঙ্গালুরুর সাত ফুটবলার মূল দলে সুযোগ পেয়েছেন। তবে রিজার্ভে আরও ১১ ফুটবলারের নাম ঘোষণা করেছেন স্টিমাচ।
ভাল খেলেও জাতীয় দলে সুযোগ পেলেন না সবুজ-মেরুন ফুটবলাররা

সেই দলে অবশ্য মোহনবাগানের পাঁচ ফুটবলার বিশাল, প্রীতম ও লিস্টন ছাড়া শুভাশিষ বসু ও আশিস রাই রয়েছেন। ত্রিদেশীয় এই প্রতিযোগিতায় ভারত ছাড়া রয়েছে মায়ানমার ও কিরগিজ় রিপাবলিক। ভারতীয় দলের প্রস্তুতি শুরু হবে ১৫ মার্চ থেকে কলকাতায়।







