KKR: শ্রেয়স আইয়ারে জায়গায় কে হবেন নাইটদের অধিনায়ক? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ষষ্ঠদশ সংস্করণ শুরু হওয়ার মুখেই শঙ্কায় কলকাতা নাইট রাইডার্স। কারণ দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের ইনজুরির কারণে এবার আইপিএল খেলতে পারছেন না এটা প্রায় নিশ্চিত। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন পিঠের চোটের যন্ত্রণায় এখন তিনি মাঠের বাইরে।

আরও পড়ুনঃ পার্ক সার্কাসের সাইকা আইপিএলে স্বপ্ন দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে

10 10

শ্রেয়স আইয়ারের বিকল্প কে হবেন এই নিয়ে কিং খানের দলের চলছে আলোচনা। তবে রয়েছে একাধিক নাম। যাঁরা দক্ষতা নিয়ে নেতৃত্ব সামলাতে পারবেন। প্রথমেই যাঁর নাম এই তালিকায় আছেন তিনি হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউদি। জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সাউদির।

শ্রেয়স আইয়ারে জায়গায় কে হবেন নাইটদের অধিনায়ক? জল্পনা তুঙ্গে

পাশাপাশি আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা তো আছে সাউদির। আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫২টি ম্যাচ খেলে ৪৫টি উইকেট নিয়েছেন। তাই আইয়ারের পরিবর্তে সাউদি অবশ্যই ভালো বিকল্প হতে পারেন। অন্যজন হলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। আইয়ারের পরিবর্তে নেতৃত্ব দিতে পারেন।

8 9

কিং খানের দলের সবচেয়ে অভিজ্ঞ এবং অন্যতম ভরসাযোগ্য সদস্য হলেন তিনি। দীর্ঘদিন ধরে কেকেআরের সঙ্গে যুক্ত রয়েছেন। ৯৮টি ম্যাচ খেলে ২০৩৫ রান এবং ৮৯টি উইকেট নিয়েছেন। আইয়ারের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে রাসেলকে বেছে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

শ্রেয়স আইয়ারে জায়গায় কে হবেন নাইটদের অধিনায়ক? জল্পনা তুঙ্গে

11 12
শ্রেয়স আইয়ারে জায়গায় কে হবেন নাইটদের অধিনায়ক? জল্পনা তুঙ্গে

আরও একটি নাম চলে আসছে। তিনি হলেন নীতিশ রানা। নীতিনও দীর্ঘদিন ধরে নাইট রাইডার্সের সদস্য। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আজ পর্যন্ত আইপিএলে ৯১টি তার রান সংখ্যা ২১৮১।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত