AFC Cup: আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ, টাইব্রেকারে হায়দরাবাদকে হারিয়ে এএফসি কাপে সবুজ মেরুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ। মরসুমে এই নিয়ে তৃতীয় বার এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসির ম্য়াচ নির্ধারিত সময়ে ফল হল না। আইএসএলের সেমিফাইনালের মতো এ দিনও ফয়সালা হল টাইব্রেকারে। শেষ অবধি টাইব্রেকারে ৩-১’র অনবদ্য জয় এটিকে মোহনবাগানের। এএফসি কাপে খেলবে সবুজ মেরুন।

আরও পড়ুনঃ  রাহুলের চোট, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঋদ্ধিমানের হয়ে ব্যাট ধরলেন শাস্ত্রী
এএফসি কাপের প্রাথমিক পর্বে যাওয়ার লড়াই। তারই প্লে-অফ ম্য়াচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। গত মরশুমে ইন্টার জোনাল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল পালতোলা নৌকা। তবে ঘরের মাঠে কুয়ালালামপুর সিটি এফসির কাছে হার হজম করতে হয় তাদের। তারপর থেকেই ঘুরে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল ফেরান্দোর দল।

28

বুধবার সেই লড়াই নতুন করে শুরু করলেন পেত্রাতোসরা। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতল মোহনবাগান। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। এরপর টাইব্রেকারে ৩-১ গোলে জয় পেল মোহনবাগান। এদিন ম্যাচের শুরুটা ভালো করেছিল সবুজ-মেরুন।

আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ, টাইব্রেকারে হায়দরাবাদকে হারিয়ে এএফসি কাপে সবুজ মেরুন

27

২০ মিনিটে গোল করে মেরিনার্সদের এগিয়ে দেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রিয়স পেট্রাটস। ৪৪ মিনিটে সমতা ফেরান কিয়ানিজ। টাইব্রেকারে সবুজ-মেরুনের হয়ে গোল করেন পেট্রাটস, লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি। হায়দরাবাদের হয়ে টাইব্রেকারে গোল করেন হোয়াও ভিক্টর। হায়দরাবাদের হয়ে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন ট্যাভোরা, কিয়ানিজ ও ওডেই। মোহনবাগানের হয়ে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন কার্ল ম্যাকহিউ। তবে তাতে বাগানের জয় পেতে অসুবিধা হয়নি।

29
আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ, টাইব্রেকারে হায়দরাবাদকে হারিয়ে এএফসি কাপে সবুজ মেরুন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত