নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বড়সড় চিন্তায় ভারতীয় ক্রিকেট দল। আইপিএল খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন লোকেশ রাহুল। আরসিবির বিরুদ্ধে ম্যাচে থার্ড ম্যানে ফিল্ডিং করার সময় পায়ে গুরুতর চোট পান রাহুল। রাহুলের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় দলের অন্দরে।
আরও পড়ুনঃ খারাপ খবর, গুরুতর চোটের জেরে সম্ভবত এবারের আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন কেএল রাহুল


সামনের মাসেই ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চোটের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ৭-১১ জুনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ফিট হতে পারবেন না রাহুল। শ্রেয়স আইয়ারের চোট এবং কেএস ভরতের লাগাতার ব্যর্থতার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহুলের খেলার একটা বড় সম্ভাবনা ছিল।

ঠিক যে কারণে রাহানেও দলেও ফিরেছেন। এই অবস্থায় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রাক্তন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী আবার রাহুল না খেলতে পারলে, তাঁর জায়গায় ঋদ্ধিমান সাহাকে দলে নেওয়া নিয়ে জোর সাওয়াল করেছেন।



গুজরাট টাইটান্সের ঋদ্ধিমান সাহাকে তিনি অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে অভিহিত করেছেন। এবং ঋদ্ধির যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে থাকা উচিত, সেই দাবিও করেছেন রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ঋদ্ধি খুবই ভালো কিপার।
রাহুলের চোট, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঋদ্ধিমানের হয়ে ব্যাট ধরলেন শাস্ত্রী

পন্ত নেই, রাহুল ছিটকে গেলে, কেএস ভরতকে কভার করার জন্য ঋদ্ধিকে প্রয়োজন। কে এল রাহুল যদি চোটের জন্য খেলতে না পারেন, তবে কে হবেন উইকেটকিপার? ঋদ্ধিকে ডাকা উচিত।’ সব মিলিয়ে ভারতীয় দলে ব্রাত্য ঋদ্ধি কী তাহলে ফের জায়গা করে নেবে টেস্ট দলে।







