K L Rahul: খারাপ খবর, গুরুতর চোটের জেরে সম্ভবত এবারের আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন কেএল রাহুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুরুতর চোটের জেরে সম্ভবত এবারের আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন কেএল রাহুল। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উরুতে যে চোট লাগে রাহুলের, সেটা যথেষ্ট গুরুতর বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

আপাতত স্ক্যান করতে মুম্বইয়ে যাবেন। তবে শুধু রাহুল নয়, লখনউ সুপার জায়েন্টসের পেসার জয়দেব উনাদকাট এবারের আইপিএলে আর খেলতে পারবেন না। তাঁর কাঁধের অবস্থা শোচনীয়। এই পরিস্থিতিতে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঋষভ পন্থ, জশপ্রীত বুমরাহদের মতো তারকাকে পাচ্ছে না টিম ইন্ডিয়া।

17 1

এবার যাতে কেএল রাহুলকেও ছিটকে যেতে না হয়, তার জন্য কড়া পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের পরিস্থিতি দেখে বিসিসিআই এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিই ঠিক করবে চলতি আইপিএলে রাহুলের ভবিষ্যৎ।

19 1

শোনা যাচ্ছে, বিসিসিআই এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল টিমই রাহুলের চোটের বিষয়টি খতিয়ে দেখবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আইপিএলে খেলবেন কি না। তবে যদি পরিস্থিতি, তাতে আগামী কয়েকটা ম্যাচে হয়তো লখনউ তাঁকে পাবে না।

খারাপ খবর, গুরুতর চোটের জেরে সম্ভবত এবারের আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন কেএল রাহুল

18 1

উইকেটকিপার-ব্যাটারের অনুপস্থিতিতে বুধবার সিএসকের বিরুদ্ধে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হচ্ছে ক্রুণাল পাণ্ডিয়াকে। উল্লেখ্য, গত ম্যাচেও চোট পেয়ে রাহুল বেরিয়ে যাওয়ার পর নেতৃত্বে দায়িত্ব নিয়েছিলেন ক্রুণালই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত