Kohli-Gambir Controversy: কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে হওয়া বিবাদে এ বার নাক গলালেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, দু’জন এত বড় ক্রিকেটারের মধ্যে বিবাদ হওয়া উচিত নয়। কোহলি ও গম্ভীরকে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে দু’জনের সঙ্গে কথা বলতে তিনি রাজি।

আরও পড়ুনঃ সত্যিই কি আসছে ঘূর্ণিঝড়? কী বলছে হাওয়া অফিস

খেলার মাঠে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গম্ভীর এবং আরসিবি তারকা কোহলি তুমুল বচসায় জড়িয়ে পড়েন। তাছাড়া লখনউয়ের নবীন উল হক, অমিত মিশ্রদের সঙ্গে ক্রমাগত অখেলোয়াড়োচিত আচরণ করতে থাকেন কোহলি। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এই নিয়ে শাস্ত্রী বলেন, “দু-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ওরাও বুঝতে পারবে যে অন্য ভাবেও বিষয়টা সামলানো যেত। দু’জনই দিল্লির। একই রাজ্যের জন্য খেলেছে। গৌতম দু’বারের বিশ্বজয়ী দলের সদস্য। বিরাট একজন আইকন। তাই আমার মনে হয়, দু’জনকে মুখোমুখি বসিয়ে বিষয়টার নিষ্পত্তি ঘটানো উচিত।”

4 1
কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

তিনি আরও বলেন, “এই কাজটা যে-ই করুক না কেন, দ্রুত করতে হবে। কারণ বিষয়টায় এখনই ইতি না টানলে আবার ওরা মুখোমুখি হলে আবার এমন কিছু হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তাই যদি আমাকে মধ্যস্থতাকারী হিসেবে বসতে হয়, আমি রাজি।”

6 1

অপর দিকে এই ঝামেলা নিয়ে কিছুটা ভিন্ন মত সুনীল গাভাসকারের। সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকার বলেছেন, ‘‘ওদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। মানে বিরাট যে টাকা পায় তাতে ওর ১ কোটি টাকা মতো জরিমানা হয়েছে। সেটা অবশ্য অনেক বড় জরিমানা। গম্ভীরের কত জরিমানা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু শুধু জরিমানা করে এই ঘটনা থামিয়ে রাখা যাবে না।’’

কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

5 1

তাঁর মতে, ‘‘বিসিসিআইকে নিশ্চিত করতে হবে এই ঘটনা যেন আর না ঘটে। তার জন্য কড়া শাস্তি দিতে হবে। খেলায় প্রতিযোগিতা থাকুক। কিন্তু সেটা শুধু খেলার মধ্যেই থাকুক। এই ধরনের ঘটনা উঠতি ক্রিকেটারদের বিপথে পাঠাতে পারে। হরভজন-শ্রীসন্থের ঘটনার পরে তো ওদের নির্বাসিত করা হয়েছিল। তা হলে এ ক্ষেত্রে কেন হবে না। নির্বাসনের শাস্তি দিলে যেমন ক্রিকেটাররাও সতর্ক হবে, তেমনই প্রতিটা দলও সজাগ থাকবে। বিসিসিআইকে কড়া পদক্ষেপ নিতেই হবে। নইলে এই ধরনের ঘটনা চলতেই থাকবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর