নজরবন্দি ব্যুরো: ছোট পর্দায় এই প্রথমবার মহালয়ায় মহিষাসুরমর্দিনী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।কালার্স বাংলার ‘দেবী দশমহাবিদ্যা’য় দেখা যাবে তাঁকে। এতদিন বড়পর্দাতেই রাজ করেছে সে। বড়পর্দা থেকে এবার ছোটপর্দায় হাজির ঋতুপর্ণা,তাও আবার দূর্গা হয়ে।
আরও পড়ুন:সবুজ-মেরুনের নতুন ক্লাব তাঁবু উদ্বোধন করে ৫০ লক্ষ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর
দেবী দুর্গার সাজে ঋতুপর্ণার প্রথম ছবিও প্রকাশ্যে। বিশেষ সাজে সুন্দর মানিয়েছে তাঁকে। মাথায় মুকুট। হাতে ত্রিশূল। কপালে জ্বলজ্বল করছে ত্রিনয়ন। লাল বেনারসিতে, অলঙ্কারে সেজে উঠেছেন তিনি। মুখে বরাভয় হাসি।এর আগে হেমা মালিনী, দেবশ্রী, কোয়েল, শ্রাবন্তী, শুভশ্রী, সায়ন্তিকাকে দেখা গিয়েছে দেবী দুর্গা রূপে। করেছেন ইন্দ্রানী হালদার, দিতিপ্রিয়ার প্রমুখ। অনেক চ্যানেলে দেবীর বিভিন্ন রূপকে তুলে ধরা হয়। সেখানে সেই চ্যানেলে অভিনীত অনেক অভিনেত্রীরাও থাকেন তাতে।

নতুন রূপে ঋতুপর্ণা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছে।একথা কারুরই অজানা নয়, অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণার অন্যতম ভালোবাসার জায়গা নাচ। প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী ঋতুপর্ণা মাঝেমধ্যেই নাচের অনুষ্ঠান করে থাকেন, এবার দশভূজারূপে ছোটপর্দায় মহিষাসুর বধ করবেন তিনি।
প্রথমবার ছোট পর্দায় মহালয়ায় দুর্গা,কালার্স বাংলায়

কোন চ্যানেলে মহিষারসুরমর্দিনী হিসাবে কাকে দেখা যাবে, সেই নিয়ে বিস্তর জল্পনা চলছে। এর মাঝেই আনুষ্ঠানিকভাবে কালার্স বাংলার তরফে জানানো হল এই বছর মহামায়া হিসাবে এই চ্যানেলে দেখা যাবে ঋতুপর্ণাকে।এই বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর,রবিবার।



