নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্মোচিত হল নব রূপে সুসজ্জিত মোহনবাগানের নতুন ক্লাব তাঁবু। মুখ্যমন্ত্রীর হাত ধরে দুপুরে শুভ উদ্বোধন হল শতাব্দী প্রাচীন ক্লাবটির এই নতুন ক্লাব তাঁবু।
আরও পড়ুনঃ অনলাইন বিক্রেতাদের জন্য খারাপ খবর, ফেসবুক লাইভে বন্ধ হচ্ছে পণ্য বিক্রি
এই প্রথম মোহনবাগান ক্লাবে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবুজ-মেরুন তাঁর হৃদয়ে আছে। কারণ মুখ্যমন্ত্রীর মা প্রয়াত গায়ত্রী দেবী সবুজ-মেরুনের সমর্থক ছিলেন। আর এই অনুষ্ঠানে এসে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

শতাব্দী প্রাচীন এই ক্লাবকে তিনি ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন। উল্লেখ্য কিছু দিন আগে কোলকাতার তিন ক্লাব সবুজ-মেরুন, লাল-হলুদ ও সাদা-কালো রাজ্য সরকারের তরফে সম্মানিত করে। বাগান সচিব দেবাশিস দত্তের উপস্থিতিতে নব রুপে সজ্জিত বাগান তাঁবুর উদ্বোধন করেন মমতা।

সবুজ-মেরুনের নতুন ক্লাব তাঁবু উদ্বোধন করে ৫০ লক্ষ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর
মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এবং সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আজীবন সদস্য পদের কার্ড তুলে দেন।



