মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ২০২২, পরীক্ষার সময় ঘোষণা করল শিক্ষা দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার স্কুলে গিয়ে দিতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ২০২২ এর ক্ষেত্রে আর আগের নাম্বার দেখে মূল্যায়নের পথে হাঁটতে চাইছে না রাজ্য শিক্ষা দফতর। সূত্রের খবর, কোভিড পরিস্থিতিতে পড়ুয়ারা যাতে নিশ্চিন্তে এবং নিরাপদে পরীক্ষা দিতে পারেন সেকথা মাথায় রেখেই নেওয়া হবে পরীক্ষা। আজ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় ঘোষণা করল শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ ইউজিসি নেট পরীক্ষা ২০২১, নেগেটিভ মার্কিং -এর নিয়ম বদল, জানুন পরীক্ষাপদ্ধতি

শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। একই ভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০২২ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। দুটি পরীক্ষার ক্ষেত্রেই নির্দিষ্ট দিনক্ষন এবং সময় জানিয়ে দেওয়া হবে কিছুদিন পরে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জয়েন্ট এন্টার্ন্সের সময় ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দফতর। জয়েন্ট এন্টার্ন্সের পরীক্ষা হবে এপ্রিলের শেষ সপ্তাহে।

শিক্ষা দফতর এই তিনটি পরীক্ষার সময়ের চূড়ান্ত অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে নবান্নে। নবান্ন সবুজ সংকেত দিলেই পরবর্তী পদক্ষেপ এবং নির্দিষ্ট দিন ঘোষণা করবে শিক্ষা দফতর। জানা গিয়েছে পরীক্ষা কেন্দ্র স্যানিটাইজ করে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে। চলতি শিক্ষাবর্ষে আর ‘নাম্বার পাইয়ে দেওয়া হবে না কাউকে’। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষা দেবেন সশরীরে।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ২০২২, পরীক্ষার সময় ঘোষণা করল শিক্ষা দফতর।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ২০২২, পরীক্ষার সময় ঘোষণা করল শিক্ষা দফতর।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ২০২২, পরীক্ষার সময় ঘোষণা করল শিক্ষা দফতর।

অন্যদিকে আইসিএসই-আইএসসি, জোড়া পরীক্ষার প্রথম সিমেস্টারের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, অনলাইন নয়, অফলাইনেই হবে আইসিএসই-আইএসসি। নিজের স্কুলে গিয়েই অফলাইনে দিতে হবে প্রথম সিমেস্টার। ২৯ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে আইসিএসই। ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে আইএসসি। প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত