নজরবন্দি ব্যুরোঃ উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় ধাক্কা দিয়েছিল করোনা ভাইরাস। বাতিল হয়ে গিয়েছিল ইউজিসি-নেট পরীক্ষা। অনেক টালবাহানার পরে অবশেষে দিন ঘোষণা হয়েছে ইউজিসি নেট পরীক্ষা ২০২১ এর। করোনা আবহে স্থগিত হয়ে গিয়েছিল পিএইচডির জন্য হওয়া প্রবেশিকা পরীক্ষা ইউজিসি ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট বা সংক্ষেপে নেট। ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুন মাসে বদলে দেওয়া হয় পরীক্ষার দিন।
আরও পড়ুনঃ স্কুল খোলার নোটিশ নেই, ২২ নভেম্বর থেকে সশরীরে পরীক্ষা কিভাবে? উদ্বিগ্ন বিকাশভবন


ন্যাশানাল টেস্টিং এজেন্সির তরফ থেকে নতুন দিন ঘোষণা হয়েছে ইউজিসি নেট পরীক্ষার। ঘোষণা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৯, ৩০ নভেম্বর এবং ১ থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত। পূর্ব ঘোষণা অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। কিন্তু একই সময়ে অন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা পড়ে যাওয়ায় নেট পরীক্ষা স্থগিত রাখা হয়।
এই পরীক্ষায় বসার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে(ugcnet.nta.nic.in) যেতে হবে পরীক্ষার্থীকে। হোমপেজেই UGC-NET December 2020 and June 2021-এর আবেদনপত্র দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলে নতুন রেজিস্ট্রেশন ট্যাব খুলবে। সেখানে সমস্ত তথ্য দিতে হবে। তারপর আবেদনের ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। চাইলে আবেদনের কপি সেভ করে নিজের কাছে রেখে দিতে পারবেন।
ইউজিসি নেট পরীক্ষা ২০২১, নেগেটিভ মার্কিং -এর নিয়ম বদল, জানুন পরীক্ষাপদ্ধতি



তবে কিছু নিয়মে বদল এসেছে ইউজিসি নেট পরীক্ষা ২০২১ এর ক্ষেত্রে। বলা হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ন্যুনতম ৪০ শতাংশ নাম্বার পেতে হবে। তবেই মিলবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পরানোর সুযোগ। পরীক্ষার প্যাটার্ন হবে অবজেকটিভ টাইপ। প্রতি বিষয়ে ২ টি করে পেপার থাকবে। প্রথম পেপারে থাকবে ৫০ টি এমসিকিউ প্রশ্ন, দ্বিতীয় পেপারে ১০০ টি। সঠিক উত্তর দিলে প্রতিটি প্রশ্নে ২ নাম্বার পাওয়া যাবে। নেগেটিভ মার্কিং নেই। ৩ ঘন্টার পরীক্ষা হবে।







