নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই রাজনীতি থেকে অবসরের কথা বলে রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়েছিলেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় । এবার সেই সুরেই সুর মেলালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বরাবর রাজনীতিতে কালারফুল ব্যক্তি মদন মিত্রের মুখে এধরনের কথা শুনে হতবাক তাঁর বিপক্ষ দলের নেতারাও। ২০২৬ এর পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ভাবনা রয়েছে মদন মিত্রের। রাজনীতি থেকে অবসর নেবেন মদন? উঠছে প্রশ্ন।


একসময় অত্রিনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন জনপ্রিয় নেতা। ছিলেন কেবিনেট মন্ত্রী। পরে মন্ত্রক হারালেও বিন্দুমাত্র গুরুত্ব কমেনি মদন মিত্রের। বরং আরও অনেক কালারফুল দেখা গিয়েছে মদন মিত্রকে। এখন তিনি জানাচ্ছেন, আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে আর দাঁড়ানো উচিত কিনা। অন্য কারও দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না।
তিনি আরও বলেন, আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। তাঁর সংযোজন, এ সব না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গেছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।

কিছুদিন আগেই রাজনীতি থেকে অবসরের কথা জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তাপস রায়। প্রবীন নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, বয়সের একটা ঊর্ধ্বসীমা থাকা উচিত প্রবীণ নেতাদের বার্তা তাপসের । তিনি আরও বলেন, আমি নতুন প্রজন্মের কথা বলব, আর নিজে পদ আঁকড়ে থাকব হয় নাকি!


এর আগে তিনি অবশ্য বলেছেন, গাওস্করের তুলনা দিয়ে বলি।উনি আমার খুবই প্রিয় খেলোয়াড়। যখন ওঁর হাতে পাঁচ-ছ’টা সেঞ্চুরি, তখন ব্যাট দোলাতে দোলাতে চলে গেলেন। কাউকে কিছু বলার সুযোগ দিল না। বরং নিজেই পরের খেলোয়াড়কে সুযোগ করে দিয়ে চলে গেলেন। তাঁর থেকেও তো আমাদের কিছু শেখার আছে!
রাজনীতি থেকে অবসর নেবেন মদন, বক্তব্য ঘিরে জল্পনা

তাপস রায়ের পর এখন মদন মিত্রের মুখেও একই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এটা আসলে দলের মধ্যে নিজেদের গুরুত্ব বাড়াতে চাইছেন মদন মিত্র। তাই তাঁদের মতো নেতারা একথা বলে বেড়াচ্ছেন।








