নজরবন্দি ব্যুরো: শিক্ষামন্ত্রকের ‘প্রধানমন্ত্রী শ্রী’ (PM SHRI) প্রকল্পের অধীনে একটি নতুন কর্মসূচি। প্রতিটি ব্লকে দু’টি করে স্কুলের সংস্কার প্রস্তাবে অনুমোদন দিল প্রধানমন্ত্রী মোদী মন্ত্রীসভা। এই প্রকল্পের অধীনে গোটা দেশের ১৪,৫০০ স্কুলকে পিএম-শ্রী স্কুল হিসাবে উন্নীত করা হবে। এই স্কিমের উদ্দেশ্য, দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন। জাতীয় শিক্ষানীতিকে সুদৃঢ় ভাবে এগিয়ে নিয়ে যাওয়া এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, PM Shri School-এর অধীনে শিশুদের শিক্ষা আরও আধুনিক হবে।
আরও পড়ুন: বাংলাদেশকে জুড়লেই তৈরি হবে অখণ্ড ভারত, বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর


কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “শিক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমগ্র শিক্ষা অভিযানের অধীনে ২.৯৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।আজ মন্ত্রিসভা পিএম-শ্রী প্রকল্পকেও অনুমোদন দিয়েছে।” কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়-সহ ১৪,০০০টিরও বেশি বিদ্যালয়কে পিএম-শ্রী স্কুল হিসাবে পরিণত করার জন্য উন্নয়ন করা হবে।”

নয়া উদ্যোগ মোদী সরকারের, ‘প্রধানমন্ত্রী শ্রী’ প্রকল্পে উন্নীত হচ্ছে ১৪ হাজারের বেশি স্কুল

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেন, চলতি বছর থেকে আগামী ২০২৭ সালের মধ্যে এই কর্মসূচির জন্য ২৭,৩৬০ কোটি টাকা ব্যয় করা হবে। প্রতিটা ব্লক ধরে দু’টি করে স্কুল আপগ্রেড করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল স্কুলগুলির গুণগত মান বৃদ্ধি করা। একই সঙ্গে প্রতিযোগিতামূলক দিক থেকে দ্বাদশ পাস করার সময় পড়ুয়াদের ভিত শক্ত করা। গত ৫ই সেপ্টেম্বর এই প্রকল্পের কথা বলেন প্রধানমন্ত্রী।







