নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার হাঁসখালিতে নিহত মেয়েটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কং নেতা ও রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‘আমি জানতে পারলাম, নির্যাতিতার বাবা-মাকে থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে।
আরও পড়ুনঃ অনুব্রতর অণ্ডকোষ বাদ যেতে পারে! খবর হাসপাতাল সুত্রে


সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে সত্যি প্রমাণিত করা জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।’’ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে অধীর বলেন, ‘‘আমি নির্যাতিত পরিবারের পাশে থাকব। তাঁরা যত দূর পর্যন্ত লড়াই করতে চান, আমরা তাঁদের সঙ্গে থাকব।’’ আর এবার এই ঘটনা নিয়েই অধীর চৌধুরীকে ব্যাক্তিগত আক্রমন করে বসলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলী মৈত্র।

লাভলী মঙ্গলবার রাতে তার টুইটার অ্যাকাউন্ট একটি টুইট করেন। সেখানে তিনি অধীর চৌধুরী কে ট্যাগ করে লেখেন, ‘আপনি আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যু রহস্য সামনে নিয়ে আসুন। সিবিআই তদন্ত চাই আপনার মেয়ের মৃত্যু রহস্য উন্মোচন হোক এক নিদারুন নির্যাতনে কষ্টে তিলে তিলে আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছেন তার সত্যটা সামনে আসুক’।



‘আপনি আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যুরহস্য সামনে নিয়ে আসুন’ অধীরকে ব্যক্তিগত আক্রমণ লাভলীর
প্রসঙ্গত ২০০৬ সালে অধীর কন্যা শ্রেয়শী কলকাতার এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা যান তারপর ২০১৯ এ জানুয়ারি মাসে প্রয়াত হন অধীরের প্রথম স্ত্রী অর্পিতা চৌধুরী। অধীর অর্পিতার কন্যা শ্রেয়শীর মৃত্যু আত্মহত্যা বলে জানায় পুলিশ। কিন্তু হঠাৎ করে সদ্য রাজনীতিতে যোগ দেওয়া বিধায়ক তথা অভিনেত্রী লাভলী মিত্র কেন ব্যক্তিগত আক্রমণ করলেন অধীর চৌধুরী কে সে নিয়ে শুরু হয়েছে রাজ্যজুড়ে রাজনৈতিক জল্পনা।







