অনুব্রতর অণ্ডকোষ বাদ যেতে পারে! খবর হাসপাতাল সুত্রে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শরীর ভালো নেই বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। হাসপাতাল সূত্রে খবর অনুব্রত বাবুর দুটি অন্ডকোষের অবস্থা খুব খারাপ। তার দুটো অণ্ডকোষ নাকি ফুলে গিয়েছে এবং সেখান থেকে রস বেরোচ্ছে। হাসপাতাল সূত্রের খবর আজ সকালে অনুব্রত বাবু কে হাসপাতাল চত্বরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু মিনিট ৬ হাঁটার পরেই তিনি ক্লান্ত হয়ে পড়েন।

আরও পড়ুনঃ রাজ্যে ফের খুনের ঘটনা, প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক মহিলা

তাকে অক্সিজেন দিতে হয় বলে হাসপাতাল সূত্রে খবর। গত বুধবার গরু পাচার কাণ্ডে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের এই নেতার। সেই কারণে তার আগের দিন তিনি বীরভূম থেকে কলকাতায় চলে এসেছিলেন। নিজাম প্যলেসে হাজিরা দেওয়ার জন্য সিবিআই তাদের পক্ষ থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলেন।

অনুব্রতর অণ্ডকোষ বাদ যেতে পারে! খবর হাসপাতাল সুত্রে
অনুব্রতর অণ্ডকোষ বাদ যেতে পারে! খবর হাসপাতাল সুত্রে

এই জেরা মনিটরিং করবার জন্য দিল্লি থেকে উড়ে এসেছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর। কিন্তু বুধবার সকালে চিনার পার্ক এর ফ্ল্যাট থেকে অনুব্রত বাবু সিবিআই অফিসে না গিয়ে সোজা ভর্তি হয়ে যান এসএসকেএম হাসপাতালে। জানা যায় তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। গতকাল রাত থেকে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।

অনুব্রতর অণ্ডকোষ বাদ যেতে পারে! খবর হাসপাতাল সুত্রে

অনুব্রত বাবু চিকিৎসার জন্য আট সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। তারপর তাদের সিদ্ধান্তেই হাসপাতালে ভর্তি হন তৃণমূলের এই দাপুটে নেতা। মেডিকেল টিম তার সমস্ত রকম পরীক্ষা করে জানতে পারেন তার হাতে রয়েছে কিছু সমস্যা লিভারের সমস্যা এবং ডায়াবেটিসে ভুগছেন এই তৃণমূল নেতা। এছাড়াও চিকিৎসকরা জানান তার ফিসচুলাও রয়েছে।

অনুব্রতর অণ্ডকোষ বাদ যেতে পারে! খবর হাসপাতাল সুত্রে

অনুব্রতর অণ্ডকোষ বাদ যেতে পারে! খবর হাসপাতাল সুত্রে

এসব সমস্যা পরেও হাসপাতাল সূত্রে খবর অনুব্রত বাবুর অন্ডকোষের সমস্যা নিয়েই চিন্তিত ডাক্তাররা। অন্ডকোষের অবস্থা এতটাই খারাপ যে তা অপারেশন করে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। বীরভূমের জেলা সভাপতির এরূপ শারীরিক অবস্থা নিয়ে তৃণমূলের সব স্তরের নেতা কর্মীরা উদ্বিগ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত