নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ফের খুনের ঘটনা, প্রায় প্রতিদিনই হয়ে চলেছে ধর্ষণ দুষ্কৃতীদের হামলা। আর এই নিয়ে বিরোধী বিরোধীরা একের পর এক ত্রিশূলে চলেছেন সরকারের দিকে। আর আজ সাতসকালে নদীয়ার নবদ্বীপ বাস স্ট্যান্ডে খুন হতে হলো এক মহিলাকে। জানা গিয়েছে মহিলার নাম রানু বৈরাগ্য।
আরও পড়ুনঃ দেশে মূল্যবৃদ্ধির প্রকোপ, আর মোদি জানালেন গোটা বিশ্বেকে খাদ্য সরবরাহ করতে তৈরি ভারত


স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী বছর ৪৫ এর ঐ মহিলা সকালবেলায় বেরিয়ে ছিলেন প্রাতঃভ্রমণে । তিনি হাঁটতে হাঁটতে যখন নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছয় তখনই দুষ্কৃতীরা তার খুব কাছ থেকে কানের পাশে গুলি করে পালিয়ে যায় ।
ঘটনাস্থলে তৈরি হয় আতঙ্ক প্রত্যক্ষদর্শীরা তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারণে রানু দেবীকে গুলি করল দুষ্কৃতীরা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজ্যে ফের খুনের ঘটনা, প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক মহিলা
জানা গিয়েছে রানু বৈরাগ্যের বছর দুয়েক আগে স্বামী মারা যান তার দুটি সন্তান রয়েছে পারিবারিক শত্রুতার জেরে কি এই খুন সেদিকটাও দেখছেন তদন্তকারী অফিসাররা। নবদ্বীপ বাস স্ট্যান্ডে আছে সিসিটিভি এলাকাবাসী জানিয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা যেতে পারে।









