দেশে মূল্যবৃদ্ধির প্রকোপ, আর মোদি জানালেন গোটা বিশ্বেকে খাদ্য সরবরাহ করতে তৈরি ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার পর দেশে মুদ্রাস্ফীতি ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে রিজার্ভ ব্যাংকের কমফোর্ট জোন। মূল্যবৃদ্ধির ধাক্কায় দেশের মানুষের কপালে পড়েছে ভাঁজ। পেট্রোল-ডিজেলের দাম গগনচুম্বী। যার ফলে বেড়েছে পরিবহন ব্যয়। আর পরিবহন ব্যয় বাড়লো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে সে কথা নতুন করে বলার কিছু নেই।

আরও পড়ুনঃ শক্তি ফিরছে করোনার, বাড়ল মৃতের সংখ্যা

সেটাই হয়েছে বাস্তব। সাধারণ মানুষের পকেটের টান ধরেছে সবকিছু মিলিয়ে দেশের সাধারণ নাগরিকরা খুব একটা ভালো নেই সে কথা বলা যায়। কিন্তু এর মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন ভারত গোটা বিশ্বকে খাদ্যসামগ্রী পাঠাতে প্রস্তুত। শুধু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অনুমতি টুকু বাকি।

দেশে মূল্যবৃদ্ধির প্রকোপ, আর মোদি জানালেন গোটা বিশ্বেকে খাদ্য সরবরাহ করতে তৈরি ভারত
দেশে মূল্যবৃদ্ধির প্রকোপ, আর মোদি জানালেন গোটা বিশ্বেকে খাদ্য সরবরাহ করতে তৈরি ভারত

গতকালই মোদির মুখ থেকে এই মন্তব্য শুনার পর শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। ঠিকই বলেছেন প্রধানমন্ত্রী? তাঁর কথায়, “গোটা বিশ্ব একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম, তিনিও এই প্রসঙ্গটি তুলেছিলেন। যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুমতি দেয় তবে গোটা বিশ্বে ভারত কাল থেকেই খাদ্যসামগ্রী সরবরাহ করতে প্রস্তুত।”

দেশে মূল্যবৃদ্ধির প্রকোপ, আর মোদি জানালেন গোটা বিশ্বেকে খাদ্য সরবরাহ করতে তৈরি ভারত

দেশে মূল্যবৃদ্ধির প্রকোপ, আর মোদি জানালেন গোটা বিশ্বেকে খাদ্য সরবরাহ করতে তৈরি ভারত

ইউক্রেনের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘“আজ গোটা বিশ্ব একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়েছে। যা চাওয়া হচ্ছে তা কেউই পাচ্ছেন না। পেট্রোল, তেল, সার আনাও অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ, সব দরজা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। এই যুদ্ধ শুরু হওয়ার পরে সকলেই তাদের মজুত ভাণ্ডার সুরক্ষিত রাখতে চাইছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত