নজরবন্দি ব্যুরো: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাল্টা এবার সংসদে। সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এলেন লকেট চট্টোপাধ্যায়। খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। আজকেই সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করা হয়েছে।
আরও পড়ুন: দশমীতেও ভাসবে বাংলা, জানলো আবহাওয়া দফতর
কোনও কমিটির চেয়ারম্যান পদ পায়নি তৃণমূল। তৃতীয় বড় দল, তাও কোনও কমিটির মাথায় নেই, ট্যুইট ডেরেকের। প্রথা ভেঙে সম্প্রতি পিএসি-র চেয়ারম্যান পদ দেওয়া হয়নি বিজেপিকে। টুইটে তাঁর কটাক্ষ, ‘সংসদে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলও বটে। কিন্তু একটি কমিটির চেয়ারম্যান পদও দেওয়া হল না! পাশাপাশি, বৃহত্তম বিরোধী দল দু’টি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ হারিয়েছে। এটাই নতুন ভারতের নির্মম বাস্তবতা।’

সুদীপের বদলে সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় লকেট, তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

মঙ্গলবার রাতের রদবদলে সেটাও হাতছাড়া হল তৃণমূলের। নয়া কমিটিতে সুদীপ জায়গা পেয়েছেন ঠিকই। কিন্তু চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন বিজেপির (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়।অন্যদিকে কংগ্রেসকে দু’টো গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের পদ থেকে বাদ দেওয়া হল ৷ ডেরেক এই বিষয়টিও উল্লেখ করেছেন ওই টুইটে ৷ তবে সরাসরি কংগ্রেসের নাম উল্লেখ করেননি ৷ বরং সবচেয়ে বড় বিরোধী দল বলে উল্লেখ করেছেন৷



