এবার আইনি সঙ্ঘাত হিন্দুজা পরিবারের অন্দরে, ভাঙতে চলেছে লক্ষ কোটির ব্যবসা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পারিবারিক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে এ বার আইনি সঙ্ঘাত হিন্দুজা পরিবারের অন্দরে। ভারতীয় বং‌শোদ্ভূত ব্রিটিশ চার ধনকুবের ভাইয়ের লড়াই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আদালতে। হিন্দুজা গ্রুপের বিভিন্ন সংস্থার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১,৫০০ কোটি ডলার।

আরও পড়ুনঃ ‘উনি বাঙালির একটি এন্টারটেনমেন্ট ফ্যাক্টর’ দিলীপ ঘোষকে নিয়ে তির্যক বাবুল

ভারতীয় মুদ্রায়  প্রায় ১ লক্ষ ১২ হাজার কোটি টাকা। আর সেই ভাগ নিয়েই লড়াই চার ভাই, শ্রীচাঁদ, গোপীচাঁদ, প্রকাশ এবং অশোকের মধ্যে। হিন্দুজা ব্যাঙ্কের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে বছর খানেক আগেই আদালতে আবেদন জানিয়েছেন বড়ভাই শ্রীচাঁদ। ১০৭ বছর আগে এই শিল্পগোষ্ঠীর জন্ম দিয়েছিলেন প্রয়াত পরমানন্দ হিন্দুজা।

তাঁর মৃত্যুর পর যৌথভাবেই তা এগিয়ে নিয়ে যায় তাঁর চার ছেলে। গাড়ি, ব্যাঙ্কিং, গ্যাস, তেল, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুত্‍-সহ বিভিন্ন ক্ষেত্রে ৩৮টি দেশ জুড়ে ছড়ানো তাঁদের ব্যবসা। কিন্তু হঠাত্‍ করেই সুখের সংসারে এখন অশান্তির মেঘ। ৮৫ বছরের শ্রীচাঁদ বর্তমানে গুরুতর অসুস্থ।

এবার আইনি সঙ্ঘাত হিন্দুজা পরিবারের অন্দরে, ভাঙতে চলেছে লক্ষ কোটির ব্যবসা
এবার আইনি সঙ্ঘাত হিন্দুজা পরিবারের অন্দরে

তাঁর হয়ে আইনি লড়াইয়ের দায়িত্ব সামলাচ্ছেন দুই মেয়ে বিনু ও শানু। ২০১৪ সালের একটি যৌথ ঘোষণাপত্রকে কেন্দ্র করে হিন্দুজা পরিবারে বিবাদের সূচনা। চার ভাইয়ের সই করা ওই ঘোষণা পত্রে বলা হয়েছিল, কোনও এক ভাইয়ের হাতে থাকা সম্পত্তি আসলে চার ভাইয়েরই। যে কোন ভাই অন্য ভাইকে নিয়োগ করতে পারবেন সেই সম্পত্তির তদারকিতে।

এবার আইনি সঙ্ঘাত হিন্দুজা পরিবারের অন্দরে, ভাঙতে চলেছে লক্ষ কোটির ব্যবসা

কিন্তু শ্রীচাঁদ ও তাঁর কন্যাদের দাবি, ওই যৌথ ঘোষণা পত্রের কোনও আইনি বৈধতা নেই। তাই শ্রীচাঁদের নামে থাকা ব্রিটেন ও সুইজারল্যান্ডের হিন্দুজা ব্যাঙ্ক তাঁর নিজস্ব সম্পত্তি।গোপীচাঁদ, প্রকাশ এবং অশোক সেই যুক্তি মানতে নারাজ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত