নজরবন্দি ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত চলছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর জলস্তর। ফুঁসছে খরস্রোতা বিপাশা নদী। ভূমিধসের কারণে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। এমনটাই জানিয়েছে হিমাচল প্রশাসন। সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল যাদবপুর, ক্যাম্পাসে তৃণমূলপন্থীদের বিক্ষোভ


রবিবার রাতেই প্রবল বৃষ্টির কারণে ৭ জনের মৃত্যু হয়। এদিকে আবার সিমলায় একটি শিব মন্দির ধসে পড়েছে। সেখানেও মারা গিয়েছেন ৯ জন। এখনও ১৫-২০ জন চাপা পড়ে আছেন ধ্বংস্তূপের নীচে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে প্রশাসন। চলছে উদ্ধারকাজ। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু ট্যুইট করে দুঃখপ্রকাশ করেছেন।
Overseeing rescue operations after the tragic landslide near Shiv Temple in Summerhill, Shimla. Utmost priority is being given to saving lives and the government is fully committed to ensuring the safety of those trapped.
My heartfelt prayers for the safety and well-being of… pic.twitter.com/LqI8YZhgJw— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 14, 2023

পাহাড়ি রাজ্য হিমাচলে প্রকৃতি মাঝেসাঝেই রুদ্রমূর্তি ধারণ করে। ভারী বর্ষণ হলেই নামে ভূমিধস। আর এবারও ঘটল তাই। সিমলার একটি শিব মন্দিরে সোমবার পূণ্যার্থীরা ভিড় করে আসেন পুজো দেবার উদ্দেশ্যে। এমনই সময় নামে ধস। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। আহত বহু। বৃষ্টি এবং ভূমিধসের কারণে এখনও পর্যন্ত ৭৫২টি রাস্তা বন্ধ রয়েছে। সঙ্কটসময়ে পর্যটকদের সে রাজ্যে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।

ভয়ঙ্কর ভূমিধসে হিমাচলে মৃত্যু ২১ জনের, বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান











