‘বিজেপির হাতে তামাক খেয়ে বাংলায় ভোট কাটার রাজনীতি!’, নওশাদকে তীব্র আক্রমণ কুণালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘বিজেপির হাতে তামাক খেয়ে বাংলায় ভোট কাটার রাজনীতি’, নওশাদকে তীব্র আক্রমণ কুণালের। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সাথে গোপন ‘আঁতাত’ রয়েছে বিজেপির। আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে ট্যুইটে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার ফের ভাঙড়ের বিধায়ককে আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: চাকা ঘোরেনি বিধানসভায়, পঞ্চায়েতে কতটা খেল দেখাবে বিজেপি?

শনিবার তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এসে কুণাল ঘোষ বলেন, “যদি এই স্ক্রিনশট সত্যি হয় তাহলে এটা পরিষ্কার যে নওশাদ সিদ্দিকি এবং তাঁর সঙ্গে কয়েকজন বিজেপির হাতে তামাক খাচ্ছেন আর বাংলায় ভোট কাটার রাজনীতি করছেন।“ সঙ্গে তিনি এও যোগ করেন, “আমাদের বিরুদ্ধে নওশাদ যদি মানিহানির মামলা করে তাহলে আমরাও সুপ্রিম কোর্টে যাব।“

প্রসঙ্গত, শুক্রবার রাতে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর সাথে কথা হয় নওশাদের। কথা বলার সুরও বেশ নরম। এই প্রসঙ্গটি সামনে এনে তৃণমূল অভিযোগ করে, সামনে বিজেপি বিরোধিতা করলেও নওশাদ আসলে সখ্যতা বজায় রেখেই চলছেন।

দেবাংশু ভট্টাচার্যের করা ট্যুইটটি রিট্যুইট করতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়কেও। তিনি লেখেন, “এটি (স্ক্রিনশটের ছবি) প্রমাণ করে ২০২১ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতারা কিভাবে নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করেছিল। এই বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।“

ট্যুইটটি রিট্যুইট করেন কুণাল ঘোষও। তিনি সেখানে লেখেন, “তাহলে কি সিদ্দিকির মাধ্যমেই বিজেপির সঙ্গে গোপন সেতুবন্ধন রাখত সিপিএম? গোপন আঁতাতের হোয়াটসঅ্যাপ চ্যাট সত্য হলে এটা অনেক বড়ো বেইমানি। তৃণমূলের ভোট কাটার চক্রান্ত।“

‘বিজেপির হাতে তামাক খেয়ে বাংলায় ভোট কাটার রাজনীতি!’, নওশাদকে তীব্র আক্রমণ কুণালের

বিজেপির হাতে তামাক খেয়ে বাংলায় ভোট কাটার রাজনীতি, নওশাদকে তীব্র আক্রমণ কুণালের
বিজেপির হাতে তামাক খেয়ে বাংলায় ভোট কাটার রাজনীতি, নওশাদকে তীব্র আক্রমণ কুণালের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত