কোভিড লাশ পড়ছে নদীতে! ভাইরাল যোগীর রাজ্যের ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লাশ পড়ছে নদীতে! ঘটনা উত্তরপ্রদেশের, ভাইরাল হয়েছে ভিডিওর মাধ্যমে। দেখা গেছে পিপিই কিট পরিহিত এক ব্যক্তি অপর একজনের সহায়তায় ব্রিজের ওপর থেকে মৃতদেহ ছুড়ে ফেলছেন নদীর জলে। সূত্রের খবর উত্তরপ্রদেশের বলরামপুর জেলার রাপ্তি নদীর তীরের ফুটেজ। দুই ব্যক্তিতে মিলে নদীর জলে ছুঁড়ে ফেলছেন মৃতদেহ।

আরও পড়ুনঃ একতরফা তৃণমূল বিরোধীতা ভুল, ‘টুম্পা সোনা’ ব্রিগেডে এলেও ভোট দেয়নি! মানল সিপিআইএম।

এর আগেও তথ্য গোপনের কারণে মৃতদেহ নদীর জলে ফেলা, বা নদীর তীরের সার দিয়ে পুঁতে দেওয়ার ঘটনা ঘটেছে যোগী রাজ্যে। তাই নিয়ে বিতর্ক কম হয়নি। কয়েকদিন আগেই উত্তর প্রদেশের নদীতে পাওয়া গিয়েছিল বহু লাশ, বিহারের নদীতেও এক চিত্র দেখা গেলেও প্রশাসন জানিয়েছিল উত্তর প্রদেশের লাশ ভেসে আসছে গঙ্গায়। পচা দুর্গন্ধ আর আতঙ্কে অতিষ্ট সাধারণ মানুষ। সেই লাশ বাংলায় যাতে না ঢোকে তার জন্য তৎপরতা নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কিন্তু এতো কিছুর পরেও একই ঘটনা বইছে, গঙ্গার জল দিয়ে বইছে কোভিড রোগীর লাশ। সুত্রের খবর যে ব্যাক্তির দেহ ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে তাঁর নাম প্রেমনাথ। বলরামপুর হাসপাতালের তরফে জানানো হয়েছে ২৮ তারিখে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই দেহ দেওয়া হয়েছিল পরিবারের হাতে। তাঁদের দাবি পরিবারের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত