নজরবন্দি ব্যুরো: সময় নিয়ে মেট্রো কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত, এবার বদলালো মেট্রোর সময়সীমা। আগামী সোমবার থেকে আপ এবং ডাউনে রাত ৯টায় মিলবে শেষ মেট্রো। বৃহস্পতিবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা কমানোর কথা।
আরও পড়ুনঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে


আর তারপরই শেষ মেট্রো রাত ন’টা পর্যন্ত পাওয়া যাবে বলেই জানাল কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার থেকে ৮টি অতিরিক্ত মেট্রো চলছে। আপ ও ডাউন লাইনে চলছে ১১৪টি করে ট্রেন। পাশাপাশি সকাল ও বিকেলে অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে।

তবে অতিমারী আবহে মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিতই রাখা হল। এবার বদলালো মেট্রোর সময়সীমা, জানালো রেল কর্তৃপক্ষ। সোম থেকে শুক্র সকাল সাড়ে ৭টা থেকে চালু পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ফেরার শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টাতেই।



আগে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি ছিল। সেই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। তবে নয়া সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে।
সময় নিয়ে মেট্রো কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত, এবার রাত ৮ টার পরেও চলবে মেট্রো
সে কারণেই শেষ মেট্রোর সময়সীমাও বাড়ানো হল। আপাতত শনিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই মেট্রো পরিষেবা পাবেন। ভিড় এড়াতে এখনও রবিবার মেট্রো পরিষেবা চালু করছে না কর্তৃপক্ষ।








