ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে। জানা গিয়েছে, বড়বাজার থানার ১৯ নম্বর আমলাটোলা স্ট্রিটের একটি বহুতলের একতলায় প্লাস্টিকের গুদামে আগুন লাগে। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস

প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়তে পারে বলে খবর । দমকল সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় আগুন লাগে সেটি অত্যন্ত ঘিঞ্জি এলাকা। সেখানে বহুতলের প্রথম তলে ছিল প্লাস্টিকের গুদাম। সেখানেই আগুন লাগায় দ্রুত ছড়িয়ে পড়ে। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়।

যেহেতু এটি একটি প্লাস্টিকের গুদাম তাই আগুন লাগার পর বিষাক্ত ধোঁয়া বের হতে থাকে। ফলে দমকলকর্মীরা ভেতরে ঢুকতে পারছিলেন না। বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলেছেন এখনো। কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি।

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে

এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বহুতলের উপরাংশের থাকা মানুষজনদের দমকলকর্মীরা বাইরে আনতে সফল হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু হবে।

ছবিটি প্রতীকী

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন