উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণ করা হল মহুয়া দাসকে। পরবর্তী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে। আগামী ৪ বছরের জন্য চিরঞ্জীব বাবুকে স্থায়ী সভাপতি পদে নিযুক্ত করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে

এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফলের পর থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে বোর্ডের চেয়ারম্যানকে ঘিরে। ফলাফলের দিনেই প্রথম স্থানাধিকারীর পরিচয় দিতে গিয়ে তিনি বারবার ছাত্রীর ধর্মের কথা উল্লেখ করেছিলেন। মহুয়া দাস বলেছিলেন, ‘সর্বোচ্চ নম্বর ৪৯৯। পরিসংখ্যান যতটা দেখেছি, তাতে এই নম্বর একজনই পেয়েছে। মুর্শিদাবাদের এক মুসলিম কন্যা।’

সংসদ সভাপতির এই কথার পরেই রাজ্য জুড়ে ব্যাপক ঝড় উঠেছিল। একজন ছাত্রীর ফলাফল ঘোষণার সময় কেন বারবার তার ধর্মীয় পরিচয়ের কথা তুলে ধরলেন বোর্ডের সভানেত্রী। সংসদের দফতরের সামনে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরাও। তাঁদের দাবি ছিল, মহুয়া দাসের এই কাণ্ডে গোটা শিক্ষক সমাজের মাথা হেঁট হয়ে গিয়েছে। লাগাতার প্রশ্নের মুখে পড়ে মহুয়া দেবী জানিয়েছিলেন, ‘আবেগের বশে’ বলে ফেলেছেন তিনি। তাতেও প্রশমিত হয়নি ক্ষোভ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হলেন চিরঞ্জীব ভট্টাচার্য

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস

এদিকে উচ্চমাধ্যমিকের ফলাফলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ শুরু করে দ্বাদশের ছাত্র-ছাত্রীরা। অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের কথা ভেবে ফের বৈঠক বসিয়ে নেওয়া হয়েছিল সিদ্ধান্ত। সিদ্ধান্ত মতো, উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হয়। আগেই পরিস্থিতি বুঝে মহুয়া দাসকে নবান্নতে তলবে করেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। 

তার পরেই আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মহুয়া দাসকে। এই সিদ্ধান্তের পিছনে দ্বাদশের ফলাফলের পর ধর্মীয় পরিচয় প্রদান এবং রাজ্য জুড়ে ছাত্র ছাত্রীদের বিক্ষোভকেই কারণ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। মহুয়া দাসের চেয়ারে আগামী ৪ বছরের জন্য বসবেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন