নজরবন্দি ব্যুরোঃ মারন করোনার কবল থেকে বাঁচতে গত বছর কলকাতা বইমেলা নিয়ে দেখা দিয়েছিল একাধিক জল্পনা। শেষ পর্যন্ত কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মেলা। তবে সকলেরই নজর ছিল আসন্ন ২০২২ সালের কলকাতা বইমেলার দিকে। তবে বর্তমান সময়ে যেভাবে গোটা শহর জুড়ে নিজের শক্তি বাড়াচ্ছে করোনার এই নতুন প্রজাতি সেই পরিস্থিতির জেরে ফের নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে বইপাড়ার সমস্ত প্রকাশকদের মধ্যে।
আরও পড়ুনঃ জোর করে উইকেটকিপার রাখা হয়েছিল, বিশ্বকাপ প্রসঙ্গে বিস্ফোরক শাস্ত্রী


উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে শহর জুড়ে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যারফলে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছে বহু পরিকল্পিত কর্মসূচিতে। তবে সম্প্রতি করোনা প্রকোপ কমে আসার পাশাপাশি করোনার জোড়া টিকা চালু হওয়ার পর থেকে অনেকেরই মনে হয়েছিল ২০২২ সালে হয় আবার ও জমে উঠবে কলকাতা বইমেলা।
সেইমত ঠিক করা হয়েছিল আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের কলকাতা বইমেলা। এবং বাংলাদেশের আদলেই মূলত সেজে উঠবে এবারের এই মেলা। কিন্তু যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে তাঁতে স্বাস্থ্যকর্তারা মনে করছেন, রাজ্যের দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ যারফলে ফের অনিশ্চিয়তা দেখা দিয়েছে এই মেলা কে ঘিরে।
করোনা সংক্রমণের জের, অনিশ্চয়তায় কলকাতা বইমেলা

তবে এখনও পর্যন্ত আশা ছাড়ছেন না গিল্ড কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি। স্টল বুকি, টেবিল বুকিং বর্তমানে প্রায় সবই শেষ। পাশাপাশি গতবার করোনার কারনে মেলা না হতে পারায় এবার ও থিম হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ কে। আমরা আমাদের পরিকল্পনা মতোই এগোচ্ছি।’’ তবে আদৌ এই মেলা হয় কিনা সেদিকেই নজর সকলের।









