জোর করে উইকেটকিপার রাখা হয়েছিল, বিশ্বকাপ প্রসঙ্গে বিস্ফোরক শাস্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিরাট-বোর্ড বিতর্কে একাধিকবার লাইম লাইটে উঠে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট কোচ রবি শাস্ত্রী। এবারের টি-টোয়েণ্টি বিশ্বকাপ শুরুর আগেই বিরাট প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখী হয়ে একাধিক মন্তব্য করেছিলেন তিনি। প্রথমত তাঁর মুখ থেকেই শোনা গিয়েছিল বিরাটের অধিনায়ক পদ ছাড়ার কথা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশের ক্রিকেট মহলে। তবে এবার বিশ্বকাপের দল গোছানোর প্রসঙ্গে মুখ খুললেন শাস্ত্রী।

আরও পড়ুনঃ নতুন বছরে আসছে করোনার নতুন ওষুধ, অনুমোদন WHO-এর

সেবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবি শাস্ত্রী জানিয়েছিলেন,” বিগত কয়েক বছর ধরে বিরাট কোহলির নেতৃত্বে এক নম্বর দল হিসেবে নিজেদের মেলে ধরেছে ভারত। তাই এই পরিস্থিতিতে যদি ও স্রেফ ব্যাটিংয়ে ফোকাস করতে চায় তাহলে টেস্টের অধিনায়কত্ব থেকে সরানো হতে পারে তাঁকে।” সেইমতোই বর্তমান পরিস্থিতিতে অধিনায়ক পদ থেকে সরানো নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।

যা নিয়ে নেটমাধ্যম জুড়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। “নেশন স্ট্যান্ড উইথ বিরাট” ও “নেশন স্ট্যান্ডস উইথ দাদার” মতো দুটি হ্যাশট্যাগ দিয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছে গোটা দেশের ক্রিকেট অনুরাগীরা। এসবের মাঝেই ফের বিস্ফোরক মন্তব্য শোনা গেল ভারতের এই প্রাক্তন ক্রিকেট কোচের তরফ থেকে।

জোর করে উইকেটকিপার রাখা হয়েছিল, বিস্ফোরক শাস্ত্রী

Google Ravi Shastri age 120 years twitter memes india vs england | Google ने बताई Ravi Shastri की ये उम्र, ट्विटर पर मचा बवाल, जानिए पूरा मामला | Hindi News
জোর করে উইকেটকিপার রাখা হয়েছিল, বিশ্বকাপ প্রসঙ্গে বিস্ফোরক শাস্ত্রী

এবার ২০১৯ সালের ভারতের বিশ্বকাপ দল বাছাই নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী। জানা গিয়েছে, সেই সময় ভারতীয় দলে মোট ৩ টি উইকেটকিপার রাখা নিয়ে একদমই খুশি ছিলেন না তিনি। তাঁর মতে সেইসময় অতিরিক্ত ব্যাটসম্যান রাখার পক্ষপাতি ছিলেন রবি শাস্ত্রী। তবে সেইসময় ম্যানেজমেণ্টের চাপে কার্যত মাথা নামাতে হয়েছিল তাঁকে। যা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের তরফ থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর