নতুন বছরে আসছে করোনার নতুন ওষুধ, অনুমোদন WHO-এর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন প্রবেশ করে গিয়েছে ভারতে এমনকি আমাদের রাজ্যেও। এই মুহূর্তে গত ২৪ ঘন্টায় দেশের করোনা সংক্রমণ এক লাফে ৪৩ শতাংশ বেড়েছে। গোটা বিশ্বজুড়ে এই নতুন স্টেন নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। কোভিড ভ্যাকসিনের ফলে শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে কিন্তু বর্তমানে ওমিক্রনের আক্রমণে কমেছে সেই রোগ প্রতিরোঝধ ক্ষমতা।

আরও পড়ুনঃ ওমিক্রন আতঙ্ক! বর্ষবরণের অনুষ্ঠান বাতিল শহরের বহু ক্লাবে

আর যে কারণে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়ে এত তোড়জোড় চলছে বিশ্বজুড়ে। তবে কোভিডের টিকা ছাড়াও অ্যান্টিভাইরাল ওষুধের জন্য গবেষণা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার ইউরোপের ওষুধ প্রস্তুতকারী সংস্থা হ্যান্স ক্লুজের হাত ধরেই ওষুধ এল বাজারে। নির্মাতাকারীদের দাবী, এই ওষুধ কোভিড-মৃত্যুর সংখ্যা কমিয়ে দিতে সক্ষম।

এই ওষুধের ব্যবহার কমাতে পারে হাসপাতালে ভর্তির মত ঝুঁকি। সেই সঙ্গে শারীরিক জটিলতা অনেকটা কমবে বলে দাবি ওষুধ প্রস্তুতকারী সংস্থার। এই নতুন অ্যান্টি ভাইরাল ওষুধের বাজারে আসার সম্ভাবনা রয়েছে নতুন বছরেরই। যাঁরা গুরুতর কোভিড আক্রান্ত হয়েছেন কিংবা যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদেরও এই ওষুধটি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে বলেই কিন্তু তাদের বিশ্বাস।

নতুন বছরে আসছে করোনার নতুন ওষুধ, অনুমোদন WHO-এর

সেই সঙ্গে কোভিডে মৃত্যু কিংবা হাসপাতালে ভর্তির ঝুঁকি কমবে ৮৯ শতাংশ। পরবর্তীতে যে ভ্যাকসিন আসবে তা এই নতুন ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে আরও বেশি কার্যকরী হবে একথা জানিয়েছেন তিনি। কোভিডের এই নতুন অ্যান্টিভাইরাল ওষুধের উপর এবার সম্মতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে এই কথা বলাই যায় আগামী দিনে এই ওষুধ বিশ্ববাসীর কাছে আশীর্বাদ রুপেই দেখা দেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর