নজরবন্দি ব্যুরোঃ ওমিক্রন আতঙ্ক! সাথে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণ প্রবেশ করে গিয়েছে ভারতে এমনকি আমাদের রাজ্যেও। এই মুহূর্তে গত ২৪ ঘন্টায় দেশের করোনা সংক্রমণ এক লাফে ৪৩ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে বর্ষবরণের আনন্দে মেতে উঠতে পারে দেশবাসী। আর সেই কারণেই ভেঙে যেতে পারে সামাজিক দূরত্বতাবিধি।
আরও পড়ুনঃ আদৌ কি থামছে বৃষ্টি? শীত নিয়ে কি জানাচ্ছেন হাওয়া অফিস


মাস্কের ব্যবহার এছাড়াও করোনার জন্য যা যা নিয়ম তা লঙ্ঘিত হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আমাদের রাজ্যে ও গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হাজার ছাড়িয়েছে। আরে কথা মাথায় রেখেই বর্ষবরণ উৎসব বাতিল করল কলকাতা শহরের একাধিক অভিজাত ও ক্লাব।

কলকাতার রয়্যাল গল্ফ ক্লাব, টলিগঞ্জ ক্লাব, দ্য ক্যালকাটা সুইমিং ক্লাব, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বর্ষবরণের উৎসব বাতিল করেছে। বুধবার বিকেলে টলিগঞ্জ ক্লাব সিদ্ধান্ত নেয় তারা এই বছরের বর্ষবরণের উৎসব বাতিল করবে।
ওমিক্রন আতঙ্ক! বর্ষবরণের অনুষ্ঠান বাতিল শহরের বহু ক্লাবে
এই ক্লাব গুলির দেখানো পথে এগিয়ে স্যাটারডে ক্লাবও এই বছর ৩১ ডিসেম্বর অনুষ্ঠান করবে কিনা সেই বিষযে সিদ্ধান্ত নেবে আজ। এই বর্ষ বরণ উৎসব বন্ধের প্রসঙ্গে টলিগঞ্জ ক্লাবের প্রসিডেন্ট জয়দীপ গুপ্ত বলেন, ‘ওমিক্রন সংক্রমণ বাড়ছে। তাই আমরা বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



