SRK: মন্নতের ব্য়ালকনি থেকে অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানালেন কিং খান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ খুশির ইদ। দেশজুড়ে পালিত হচ্ছে ইদ উল ফিতর। সকাল থেকে চলছে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। বাদ নেই তারকারাও। খুশির ইদটা ভক্তদের জন্য আরও খাস করে তুললেন শাহরুখ খান।

আরও পড়ুনঃ টেক্কা দেওয়া তো দূর! পাঠানের ধারেকাছেও নেই সলমনের ‘কিসি কি ভাই…’

24 10

সাদা রঙা টি-শার্টে শাহরুখ, সঙ্গে ডেনিম, চোখে রোদ চশমা আর গলায় ঝুলছে কালো বিডসের মালা। পাঠান-এর প্রচারে সবসময় বিডসের হার দেখা গিয়েছে শাহরুখের গলায়। পবিত্র ইদের দিনে বলিউড বাদশাকে দেখতে ভিড় জমে যায় মন্নতের সামনে।

25 8

কাতারে কাতারে মানুষ এসেছিলেন। একটিবার যদি শাহরুখের দর্শন পাওয়া যায়। মন্নতের ছাদে সুপারস্টারকে দেখেই তাঁদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। ‘শাহরুখ… শাহরুখ…’ নামে চিৎকার করতে থাকেন তাঁরা।

মন্নতের ব্য়ালকনি থেকে অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানালেন কিং খান

26 8

এদিন শাহরুখ অনুরাগীদের কাছে বড় পাওনা ছিল আব্রামের দর্শন। বাবার সঙ্গেই মন্নতের ছাদে এসেছিল সে। শাহরুখ ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনও জানায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত