নেহরু কাপ দেখতে শাহকে আমন্ত্রণ বিজয়নের, রাম-বাম বন্ধুত্বের অভিযোগে সরগরম কেরালা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাম-বাম বন্ধুত্বের অভিযোগে এবার সরগরম কেরালা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আলাপ্পুঝার বিখ্যাত বাইচ প্রতিযোগিতায় আমন্ত্রণ জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নেহরুর নামাঙ্কিত প্রতিযোগিতায় অমিত শাহকে হঠাৎ আমন্ত্রণ কেন? প্রশ্ন তুলে আসরে নেমেছে কেরালার প্রধান বিরোধী দল কংগ্রেস। তাঁদের অভিযোগ, সাম্প্রদায়িক শক্তির অনুগত হয়ে পড়ছে সে রাজ্যোর বাম সরকার।

আরও পড়ুনঃ ‘সবাইকে মানিক ভট্টাচার্য করে দেব…’, হুঙ্কার দিলেন সৌমিত্র খাঁ!

নেহরু কাপ দেখতে শাহকে আমন্ত্রণ বিজয়নের, রাম-বাম বন্ধুত্বের অভিযোগে সরগরম কেরালা!
নেহরু কাপ দেখতে শাহকে আমন্ত্রণ বিজয়নের, রাম-বাম বন্ধুত্বের অভিযোগে সরগরম কেরালা!

কেরালা সরকার অবশ্য কংগ্রেসের কোনও অভিযোগ মানছে না। ৪ সেপ্টেম্বর কেরালার অনুষ্ঠিত হবে আলাপ্পুঝার বিখ্যাত বাইচ প্রতিযোগিতা। দক্ষিণ ভারতের অন্যতম এই বর্ণময় অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্মৃতি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫২ সালে প্রথমবার কেরালা আসেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তাঁর সম্মানে বিরাট বাইচের আয়োজন করা হয়।

pinarayi

প্রথম প্রতিযোগিতার কাপটিও নেহরুর দেওয়া। পরে দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে এর নাম দেওয়া হয় নেহরু কাপ। সেই অনুষ্ঠানেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে কেরালার সরকার। কেরালার বাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাউদার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে ৩ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় সৌজন্যে বজায় রেখেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপশি দক্ষিণের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও নেহরু কাপ দেখতে আমন্ত্রণ জানিয়েছে বিজয়ন সরকার।

নেহরু কাপ দেখতে শাহকে আমন্ত্রণ বিজয়নের, রাম-বাম বন্ধুত্বের অভিযোগে সরগরম কেরালা!

sath

তবে কংগ্রেসের অভিযোগ, “দেশের প্রথম প্রধানমন্ত্রীকে যাঁরা সবচেয়ে বেশি অপমান ও অবহেলা করেছেন তাদেরকেই নেহরুর নামাঙ্কিত প্রতিযোগিতায় আমন্ত্রণ করা হচ্ছে।” সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে কেরালা কংগ্রেসের প্রধান, কে সুধাকরণের প্রশ্ন, “পলিটব্যুরোর অনুমতি নিয়েই কি সঙ্ঘ পরিবারকে এত গুরুত্ব দিচ্ছেন বিয়জন?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত