Sonia Gandhi-র বিরুদ্ধে অভিযোগ BJP-র, ভোটের মুখেই ফের বিতর্কে কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের হাতে গোনা কয়েকদিন বাকি। এইসময়ে সনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করল বিজেপি। শনিবার কংগ্রেস নেত্রীর একটি মন্তব্যের জেরে আইনি জটিলতায় ফেঁসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে গেরুয়া শিবির। সনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদনও করা হয়েছে।

আরও পড়ুন: Manipur: মণিপুরে আটকে পড়া ছাত্রদের ফোন নবান্নে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঘরে ফিরল ১৮ পড়ুয়া

সূত্রে খবর, শনিবার নির্বাচনী প্রচার চলাকালীন সনিয়া গান্ধী দাবি করেন, কর্ণাটকের সুনাম, সার্বভৌমত্বের অখণ্ডতার জন্য কাউকে হুমকি দিতে দেবে না কংগ্রেস। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেই কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি। তাদের কথায়, এই ধরনের মন্তব্য করে কর্ণাটকবাসীদের উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু নির্বাচিত সম্প্রদায় বা গোষ্ঠীর ভোট এবং সমর্থন আদায় করার জন্য রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চায় এই দল।

Sonia Gandhi-র বিরুদ্ধে অভিযোগ BJP-র, নির্বাচন কমিশনকে চিঠি

নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে বিজেপি উল্লেখ করেছে, ‘কর্ণাটক ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। রাজ্যের সার্বভৌমত্ব রক্ষার জন্য সনিয়া গান্ধীর প্রতিশ্রুতি মিথ্যে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন করার জন্য কংগ্রেসের নিবন্ধন প্রত্যাহার করার দাবি জানায় বিজেপি।

Sonia Gandhi-র বিরুদ্ধে অভিযোগ BJP-র, নির্বাচন কমিশনকে চিঠি
Sonia Gandhi-র বিরুদ্ধে অভিযোগ BJP-র, নির্বাচন কমিশনকে চিঠি

সনিয়া গান্ধীর মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে দাবি করে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। এছাড়া, কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিও করা হয়েছে।

Sonia Gandhi-র বিরুদ্ধে অভিযোগ BJP-র, নির্বাচন কমিশনকে চিঠি

Sonia Gandhi-র বিরুদ্ধে অভিযোগ BJP-র, নির্বাচন কমিশনকে চিঠি
Sonia Gandhi-র বিরুদ্ধে অভিযোগ BJP-র, নির্বাচন কমিশনকে চিঠি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত