একাধিক জায়গায় বিপাকে, তবু মমতাকে লাগামহীন ভাষায় আক্রমন জারি ‘কুইন’ কঙ্গনার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক জায়গায় বিপাকে, তবু মমতাকে লাগামহীন ভাষায় আক্রমন জারি ‘কুইন’ কঙ্গনার। হিংসা ও উস্কানিমূলক মন্তব্যের জেরে ইতিমধ্যেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় সাসপেন্ড করেছে খোদ টুইটার। রাজ্যে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তবে তাতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন ও উস্কানিমুলক হিংসাত্ত্বক কথাবার্তা থেকে বিরত রাখা যাচ্ছে না বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াতকে।

আরও পড়ুনঃ দেশে ফেরার বিমানে ওঠার আগেই করোনা আক্রান্ত কেকেআরের কিউই তারকা সেইফার্ট।

প্রসঙ্গত মানুষের মধ্যে বিভেদ তৈরি এবং অশান্তি-হিংসা ছড়ানোর অভিযোগে গত ৪ মে কঙ্গনার টুইটার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছিল। টুইটারে হাজারো ইস্যুতে সরব কঙ্গনার অ্যাকাউন্টটি এখনও বন্ধ। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে আক্রমন ও বিভ্রান্তিমুলক কথাবার্তা ছড়ানোর জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তৃণমূলের অন্যতম মুখপাত্র ঋজু দত্ত। উল্টোডাঙ্গা থানার ওসি কান্তিময় বিশ্বাস তা গ্রহন করেন। তাঁর অভিযোগ ছিল কঙ্গনার মতো একজন জনপ্রিয় তারকা যদি বাংলার পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, তাহলে তার প্রভাব পড়বে জনমানসে। যা মোটেই কাম্য নয়। একই সঙ্গে অভিনেত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগও উঠেছে। ঋজু দত্তর অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়। তবে তাতেও থামানো যায়নি কঙ্গনাকে।

টুইটারে সাসপেন্ড হতেই ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে লাগামহীন ভাষায় নিজের আক্রমন চালিয়ে যাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমন শানিয়ে গতকাল তিনি লেখেন “একাধিক মামলা আর এফআইআর করে আমায় ভয় দেখানো যাবে না।” এরপরই যোগ করেন, “বাংলায় একের পর এক খুনের জন্য কোনও পদক্ষেপ করতে পারেনি কেন্দ্র। লাখে লাখে হিন্দুরা বাংলা থেকে পালিয়ে আসছে। সেসব আটকাতে পারছে না। উলটে আমি মৃত্যুমিছিল রোখা নিয়ে সরব হয়েছি বলে মমতার সেনারা আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে। দেশে কেন তথাকথিত ডান-পন্থীরা এত দুর্বল? এদের আদৌ কোনও ক্ষমতা আছে কি?” এখানেই থামেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন কঙ্গনা।

একাধিক জায়গায় বিপাকে, তবু মমতাকে লাগামহীন ভাষায় আক্রমন জারি ‘কুইন’ কঙ্গনার। এমনকী তাঁকে ‘রক্তপিপাসু’ বলেও কটাক্ষ করেন ইনস্টাগ্রামে। এদিকে তাঁর মন্তব্য নিয়ে গোটা দেশে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। একজন প্রথম সারির অভিনেত্রীর এমন ভাষা কেউই মেনে নিতে পারেননি। এখন দেখার এর পর তাঁর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় রাজ্য। প্রসঙ্গত আজই কঙ্গনা করোনা পসিটিভ হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত