দেশে ফেরার বিমানে ওঠার আগেই করোনা আক্রান্ত কেকেআরের কিউই তারকা সেইফার্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে ফেরার বিমানে ওঠার আগেই করোনা আক্রান্ত কেকেআরের কিউই তারকা সেইফার্ট। বায়ো বাবল ভেদ করে করোনা থাবা বসিয়েছিল আইপিএল সংসারে। যার জেরে আপাতত হাজার কোটি টাকার লিগ আপাতত স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার একে একে সমস্ত বিদেশি ক্রিকেটারদের নির্বিঘ্নে দেশে ফেরানোর দায়িত্ব বিসিসিআই এর। আর এবার সেই বাড়ি ফেরানোর পথেও বাধা হয়ে দাঁড়াল সেই মারণ ভাইরাস করোনা।

আরও পড়ুনঃ সর্বানন্দ নাকি হিমন্ত? আসামের মুখ্যমন্ত্রী পদের সিদ্ধান্ত নিতে আজ দিল্লীতে তলব দুজনকেই।

দেশে ফেরার বিমানে ওঠার আগে এবার করোনা পসিটিভ হলেন কেকেআরের কিউই ব্যাটসম্যান- উইকেটরক্ষক টিম সেইফার্ট। ফলে আপাতত নিজের দেশ নিউজিল্যান্ডে ফেরা হচ্ছে না তাঁর। সেইফার্টকে আপাতত কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে চেন্নাই নিয়ে যাওয়া হবে তাঁকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এনিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, “কেকেআর ব্যাটসম্যান সেইফার্টের দেশে ফেরার আগে করোনা পরীক্ষা হয়েছিল। কিন্তু দু’বারই RT-PCR টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শরীরে সামান্য উপসর্গ রয়েছে। আপাতত কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

একইসঙ্গে সবরকমভাবে সেইফার্টের পাশে থাকার আশ্বাসও দিয়েছে কিউয়ি বোর্ড। প্রসঙ্গত বায়ো বাবল ভেদ করে প্রথম করোনা থাবা বসিয়েছিল এই কেকেআরের দুই খেলোয়াড় বরুন চক্রবর্তী ও সন্দিপ ওয়ারিওরের শরীরে। তারপর একে একে চেন্নাইয়ের বালাজী , হায়দ্রাবাদের ঋদ্ধিমান থেকে দিল্লীর অমিত মিশ্র করোনা পসিটিভ হয়েছেন। যার জেরে ২৯ ম্যাচের পর স্থগিত হয়েছে টুর্নামেন্ট। বাকি ৩১ ম্যাচের ভবিষ্যৎ আপাতত বিশ বাঁও জলে। এরই মধ্যে বিদেশী তারকার করোনা আক্রান্ত হওয়ার খবরে সেই অনিশ্চয়তার মেঘ আরও ঘন হল তা বলাই যায়।

দেশে ফেরার বিমানে ওঠার আগেই করোনা আক্রান্ত কেকেআরের কিউই তারকা সেইফার্ট। আপাতত দেখার কবে দেশে ফিরতে পারেন কিউই তারকা। কারণ ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডে ফিরেও ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। তবে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন