তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১৫৪টি আসনে লড়বে মেগাস্টার কমল হাসানের দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১৫৪টি আসনে লড়বে মেগাস্টার কমল হাসানের দল। আর আসন রফা অনুযায়ী বাকি ৪০টি করে আসনে প্রার্থী দেবে জোটে থাকা অপর দুই দল। দীর্ঘ টালবাহানা পর আপাতত এই সিদ্ধান্তেই পৌঁছেছে তামিলনাড়ুর উন্নয়নের স্বার্থে লড়তে চাওয়া তিন দলের জোট।

আরও পড়ুনঃ প্রথমবার আইএসএল ফাইনালে মুম্বই, আজ মুখোমুখি মোহনবাগান- নর্থইস্ট।

আগামী মাসেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। ২০১৯এর লোকসভা নির্বাচনে কমল হাসানের দল ‘ মাক্কাল নিধি মাইয়াম’ ভোট পেয়েছিল ৪ শতাংশ। কিন্তু কমল হাসানের প্রচন্ড জনপ্রিয়তা এবং মেগাস্টার ইমেজের ওপর ভরসা করেই ফের লোকসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে দল। ওয়াকিবহাল মহল মনে করে তামিলনাড়ুতে এই মুহূর্তে কিছুটা পিছিয়েই আছে AIADMK এবং বিজেপির জোট।

পাশাপশি এবার কাজ করছে না “আম্মা” ফ্যাক্টর ও। ফলে কাজে লেগে যেতে পারে হাসানের জনপ্রিয়তার ফ্যাক্টর। সেই জন্যই আইজেকে এবং এআইএসএমকে এর সঙ্গে জোট বেঁধে তামিলনাড়ুতে লড়তে নামছেন কমল হাসান। ২৩৪ আসনের মধ্যে শুধু হাসানের দলই লড়বে ১৫৪টি আসনে। বর্তমান শাসক দলের দুর্নীতি সহ, বিজেপি জোটের ব্যাকফুটে থাকার কারণে এই জোট আশাবাদী নির্বাচন নিয়ে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১৫৪টি আসনে লড়বে মেগাস্টার কমল হাসানের দল। প্রচারের জন্য তাঁরা তৈরি করছেন ইস্তেহার। তামিলনাড়ুর হৃত গৌরব ফিরিয়ে আনা থেকে মানুষের পাশে থেকে কাজ করে রাজ্যের প্রকৃত উন্নয়ন ফিরিয়ে আনবেন বলেও জানাচ্ছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত