প্রথমবার আইএসএল ফাইনালে মুম্বই, আজ মুখোমুখি মোহনবাগান- নর্থইস্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রথমবার আইএসএল ফাইনালে মুম্বই, আজ মুখোমুখি মোহনবাগান- নর্থইস্ট। আজ ইন্ডিয়ান সুপার লীগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুই দল এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড। যে সেমিফাইনালের প্রথম লেগ ১-১ ফলে অমীমাংসিত রয়েছে। তাই ফাইনালে পৌঁছতে গেলে জিততেই হবে এমন অবস্থায় নামতে চলেছে দুই দল। তিনবারের চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান ফের ফাইনালের টিকিট পাওয়ার জন্য ঝাঁপাবে হাবাসের একাদশ। অন্যদিকে নর্থইস্টের সামনে প্রথমবার আইএসএল ফাইনালে পৌঁছনর হাতছানি।

আরও পড়ুনঃ প্রথমবার আইএসএল ফাইনালে মুম্বই, আজ মুখোমুখি মোহনবাগান- নর্থইস্ট।

গত ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি এডু গার্সিয়া এবং সন্দেশ ঝিংগানের মতো বাগানের গুরুত্বপূর্ণ তারকা ফুটবলাররা। গোটা ম্যাচে মাত্র একটি পরিবর্তন করে শেষ মুহূর্তে গোল খেয়ে বসেন হাবাস। দল ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় তিনি মার্সেলিনহোর পরিবর্তে প্রণয় হালদারকে মাঠে নিয়ে আসেন। দলের রক্ষণের মধ্যমণি হয়ে ছিলেন কার্ল ম্যাক হিউ। সঙ্গে ছিলেন ডিফেন্সের অন্যতম ভরসা প্রীতম কোটাল। ইনজুরি টাইমে খালিদ জামিলের পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামানো ইদ্রিসা সাইলাই তুরুপের তাস হয়ে যান। নিশ্চিত পরাজয়ের মুখ থেকে হাইল্যান্ডার্স ব্রিগেডকে খেলার ফলাফল অমীমাংসিত রাখতে সাহায্য করে।

সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন “প্রত্যেকটা ম্যাচের পরিস্থিতি একেবারে আলাদা হয়। ফুটবলাররাও মানুষ তো, মেশিন তো নয়। একবার বোঝাপড়ার অভাব হতেই পারে কিংবা রক্ষণভাগে একটা খারাপ মুভমেন্ট হতেই পারে। আমার মতে, প্রত্যেকটা দলের ক্ষেত্রেই এমনটা হয়। তবে বিপক্ষকে আমরা যতটা কম সুযোগ দেব, ততই আমাদের পক্ষে সেটা মঙ্গলজনক হবে।” এদিকে গোয়া কে হারিয়ে নিজেদের প্রথম আইএসএল ফাইনালে পৌঁছল মুম্বাই সিটি এফসি। এই ম্যাচেরও প্রথম লেগের ফলাফল ২-২ ফলে অমীমাংসিত ছিল। তাই লড়াই কথিন ছিল দুই দলের জন্যই। টানটান ম্যাচে শেষ পর্যন্ত সাডেন ডেথের মাধ্যমে খেলার জয় পায় মুম্বাই। এফসি গোয়াকে ৬-৫ ব্যবধানে হারিয়ে আইএসএলের ২০২০-২১ মরসুমের ফাইনালে পৌছল বাণিজ্যনগরী।

প্রথমবার আইএসএল ফাইনালে মুম্বই, আজ মুখোমুখি মোহনবাগান- নর্থইস্ট। গোটা নম্বই মিনিটে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও, গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। ফলে ম্যাচ গড়ায় ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে। সেখানে দুই দলের কেউই জালে বল জড়াতে পারেনি। ফলে টাই ব্রেকারে উপরও নির্ভর করছিল খেলার ভাগ্য। কিন্তু টাইব্রেকারে অপেক্ষা করছিল নয়া চমক। দুই দলের কোচই গোলরক্ষক পরিবর্তন করেন। অমরিন্দর সিংয়ের বদলে মুম্বই নামান পূর্বা লেচেম্পাকে। অপরদিকে ধীরজ সিংয়ের পরিবর্তে গোয়া নিয়ে আসে নভিন কুমারকে। টাই ব্রেকারে দুই গোলরক্ষকই একাধিক সেভ করেন। এছাড়া একাধিক শট বাইরে বা গোল পোস্টে মারেন ফুটবলাররা। যার ফলে প্রথম পাঁচটি টাই ব্রেকারের পরও খেলা সমতায় থাকে। শেষ সাডেন ডেথে ৬-৫ ব্যবধানে ম্যাচ জেতে মুম্বই। এটিকে মোহবাগান ও নর্থইস্টের মধ্যে জয়ী দলের সঙ্গে ১৩ মার্চ ফাইনালে মুখোমুথি হবে মুম্বই সিটি এফসি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত