নজরবন্দি ব্যুরো: ১০ই মে পর্যন্ত গ্রেপ্তার নয় ভারতীকে, আজ একথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২১এর নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ূন কবীরের বিপক্ষে বিজেপির হয়ে ডেবরার প্রার্থী তিনি। সুপ্রিম কোর্টের রায়ে আপাতত মনোনয়ন জমা থেকে প্রচার সবই করতে পারবেন এই প্রাক্তন আইপিএস। সূত্রের মতে ভোট আবহে সুপ্রিম কোর্টের এই রায়ে বেশ বড়সড় স্বস্তি পেল গেরুয়া শিবির।
আরও পড়ুনঃ ফের পুরনো মেজাজে ফিরছে মেট্রো, কাল থেকেই চালু টোকেন টিকিট


আইপিএস অফিসার ভারতী ঘোষের বিরুদ্ধে এই মুহূর্তে মোট ৩০টি FIR রয়েছে। সেই বিষয়েই নির্বাচনের প্রাক্কালে সমাধান চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতী ঘোষ স্বয়ং। আদালতে ভারতীর আইনজীবী জানিয়েছিলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতী ঘোষের বিরুদ্ধে একের পর এক FIR জারি করা হয়েছে। ভারতী ঘোষ এবং CISF এর বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এমনকি লোকসভা নির্বাচনের আগেও বার বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এই নির্বাচনের আগেও তাঁকে নানা ভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। ভারতীর আইনজীবীর বিপক্ষে পাল্টা সওয়াল করেছিলেন রাজ্য সরকারের আইনজীবী সিদ্ধান্ত লুথরা। তিনি জানিয়েছেন রাজ্য সরকার তাঁর গ্রেপ্তারি চায় না। আদালতই জারি করেছে জামিন অযোগ্য ধারা, এমনিতে আদালতে অনুপস্থিত থাকেন ভারতী ঘোষ।
ভোটের দিনক্ষণ জারি গিয়ে যাওয়ার পর এমনিতেই সবকিছু নিয়ন্ত্রণ করবেন নির্বাচন কমিশন, তাই রাজ্য সরকারের এই বিষয়ে কিছু করার নেই বলেও জানান তিনি। এর পরই সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে ভারতী ঘোষকে গ্রেপ্তারের প্রক্রিয়ায়। আদালতের রাজ্য অনুযায়ী নির্বাচন সম্পন্ন হওয়ার আগে গ্রেপ্তার করা যাবেনা তাঁকে। পাশাপশি সুপ্রিম কোর্টের বিচারপতি ভূষণ রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য খারিজ করে দেন।


১০ই মে পর্যন্ত গ্রেপ্তার নয় ভারতীকে, তাঁর মতে FIR পুলিশ করেছেন, নির্বাচন কমিশন নয়। প্রসঙ্গত মনোনয়ন জমা থেকে নির্বাচনী প্রচার সবই করতে পারবেন তিনি। আপাতত ১০ই মে পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবেনা। বিজেপির তরফ থেকে বেশ বড় মুখ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। আদালতের এই রায়ে গেরুয়া শিবির যে বেশ বড়ো রকম স্বস্তি পেলো তা বলাই বাহুল্য।







