ফের পুরনো মেজাজে ফিরছে মেট্রো, কাল থেকেই চালু টোকেন টিকিট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের পুরনো মেজাজে ফিরছে মেট্রো, অবশেষে কলকাতা মেট্রো রেলে ফিরছে টোকেন টিকিট। সব কিছু ঠিক থাকলে আগামিকাল সকাল থেকেই কলকাতা মেট্রো রেলে টোকেন পরিষেবা আবার আগের মতোই চালু হচ্ছে মেট্রো। করোনার কারণে কলকাতা মেট্রোতে বন্ধ হয়েছিল টোকেন টিকিট।

আরও পড়ুনঃ সেলফ কোয়ারান্টাইনে রয়েছেন রণবীর! ছেলের কোভিড+ এর কথা জানালেন নীতু কাপুর

তার বদলে সুধু স্মার্ট কার্ড ও ই পাশের মাধ্যমে যাত্রীরা মেট্রো যাত্রা করতেন এর পর পরিস্থিতি আর একটু  স্বাভাবিক হতেই ই পাস তুলে দেওয়া হয়েছিল। অবশেষে আগামিকাল থেকেই মেট্রোর যাত্রীরা হাতে পেতে চলেছেন সেই স্মার্ট কার্ড ।  টোকেন থেকেই মেট্রোর আয় বেশি হয়।

 সেই টোকেন চালু না হওয়ায় আনলক পর্বে মেট্রো চালু হলেও সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছিল না। কিন্তু এবার সেই টোকেন ফিরে আসায় এক ধাক্কায় মেট্রো রেলে যাত্রীসংখ্যা ও আয় দুইই বাড়তে চলেছে। সেই ঘটনা যে হবে সেটা বুঝতে পেরে এবার পাতালপথে ট্রেনের সংখ্যাও বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ

ফের পুরনো মেজাজে ফিরছে মেট্রো, এবার থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে সকালে মেট্রো পরিষেবা শুরু হবে ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৫০ মিনিটে। ওই একই সময়ে দমদম থেকেও দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন মিলবে। রাতের দিকে শেষ ট্রেন ছাড়ার ক্ষেত্রে রাত ৯টা ৪০।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত