নজরবন্দি ব্যুরো: আগামী মাসেই আয়োজিত হতে চলেছে জি-২০ সামিট। এই সম্মেলনে যোগ দিতেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন তিনি। জি-২০ সামিটের সদস্য হিসেবে এটাই প্রথম ভারত সফর বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট এই দেশে আসার জন্য বেশ উৎসাহী বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: ফের কী ফিরবে ২০০৬ সালের ভয়ঙ্কর স্মৃতি! মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হুমকি


আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সামিটের মূল অনুষ্ঠান। এবারের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। এই সম্মেলনে যোগ দিতে আগামী মাস ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেপ্টেম্বরের ৭ তারিখেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এই সফর নিয়ে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন এই সফর নিয়ে অত্য়ন্ত উৎসাহী। জি-২০ লিডার্স সামিটের সদস্য় হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে। এই সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

বিগত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক বেশ উন্নত হয়েছে। গত জুন মাসেই মার্কিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই সময়ে বাইডেন সরকারের তরফে যে আতিথেয়তার আয়োজন করা হয়েছিল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রীকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁকে স্বাগত জানাতে মার্কিন মুলুক সেজে উঠেছিল। দুই দেশের সুসম্পর্কের জেরে শিল্প, বাণিজ্য সহ প্রতিরক্ষা ক্ষেত্র আরও মজবুত হয়ে উঠবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।


![]()
মার্কিন সফরে গিয়ে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছিল, সবকিছু ঠিকঠাক চললে এবার অনেকগুলি চুক্তি সাক্ষরিত হতে পারে। মোদীর মার্কিন সমরের সময় অত্যাধুনিক MQ-9 রিপার সিরিজের ড্রোন কেনার ব্যাপারে একটি চুক্তি হতে পারে বলেও জানা গিয়েছিল।
আগামী মাসেই ভারতে আসছেন Joe Biden, মোদীর সঙ্গে হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক








